চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ মিশনে মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 22, মে 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি মাশরাফী

বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি মাশরাফী

ত্রিদেশীয় সিরিজ জয়ের উৎসব থামার আগেই ডাবলিন থেকে দেশের পথে রওনা হন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার গভীর রাতে ঢাকায় পৌঁছান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন দিন পরিবারের সঙ্গে কাটিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় ধরলেন লন্ডনের বিমান। শুরু হয়ে গেল দেশের সফল অধিনায়কের বিশ্বকাপ অভিযান।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মাশরাফী বলেন, ‘সবাই দোয়া করবেন, আমরা চেষ্টা করবো ভালো করার। সবাই দোয়া করবেন, বাংলাদেশ দল যেন ভালো খেলে।’

ত্রিদেশীয় সিরিজ জয় দলকে আত্মবিশ্বাসী করলেও বিশ্বকাপ আসরে ভালো শুরু করাটা জরুরী বলে মনে করেন অধিনায়ক, ‘সবার আত্মবিশ্বাস অনেক ভালো আছে। তবে টুর্নামেন্ট তো ভিন্ন। শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে আশা করি ভালো কিছুই হবে।’

বাংলাদেশ দল লেস্টারে থাকলেও মাশরাফী সরাসরি লন্ডন যাচ্ছেন অধিনায়কদের সংবাদ সম্মেলনে যোগ দিতে। বৃহস্পতিবার লন্ডনের দ্য ফিল্ম শেডে ১০ দলের অধিনায়ক বিশ্বমিডিয়ার মুখোমুখি হবেন।

বৃহস্পতিবার লেস্টার ছেড়ে বাংলাদেশ দলের ঠিকানা হবে কার্ডিফ। একইদিন থেকেই বাংলাদেশ থাকবে আইসিসির প্রটোকলে, পুরো দল নেবে বিশ্বকাপ আয়োজক দেশের আতিথেয়তা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে দুবাই বেড়াতে যাওয়া তামিম ইকবাল কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার।

আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে দল। ২ জুন ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। একে একে অংশগ্রহণকারী সব দেশের সঙ্গেই খেলবে মাশরাফীর দল।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ এবার চায় আরেকধাপ এগিয়ে সেমিফাইনালে লড়তে। যে লক্ষ্যের সঙ্গে একাত্ম কোচ, অধিনায়ক থেকে শুরু করে দলের সবাই।

Tags: বিশ্বকাপ-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের ভাণ্ডারিয়ার গৃহবধূ থেকে যুক্তরাজ্যের রামসগেটের মেয়র

Next Post

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনলেন নাটোরের জেলা প্রশাসক

Next Post

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনলেন নাটোরের জেলা প্রশাসক

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না, গ্রিন লাইনকে হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT