চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখে তৈরি হচ্ছেন পরমব্রত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 23, মার্চ 2018
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- পরমব্রত চট্টোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন- পরমব্রত চট্টোপাধ্যায়

ঘনিয়ে আসছে বিশ্বকাপ ফুটবলের দিনক্ষণ। কাউন্ট ডাউনও শুরু হয়ে গেছে। আর এরমধ্যে জোর প্রস্তুতি নিচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জী। না! তিনি ফুটবল বিশ্বকাপে অংশ গ্রহণ করছেন!

বরং, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পরমব্রত’র নতুন চলচ্চিত্র ‘খেলেছি আজগুবি’ নিয়ে জোর প্রস্তুতি নিচ্ছেন। কিছুটা অজান্তেই শুটিং শেষ করে ফেলেছেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের আরেক পরিচয় তিনি চলচ্চিত্র পরিচালক। বিরতি দিয়ে হলেও অভিনয়ের ফাঁকে পরিচালনার কাজটিও করে যাচ্ছেন সমান তালেই। আর এবার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ‘খেলেছি আজগুবি’ নামে ছবির দৃশ্য ধারণ শেষ করলেন তিনি।

পরমব্রত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘খেলেছি আজগুবি’র মতো একটি খেলাধুলা বিষয়ক চলচ্চিত্র, যেখানে অনেক সাধনার ব্যাপার আছে, সেখানে একই সঙ্গে অভিনয় ও পরিচালনার ব্যাপারে প্রথম দিকে একটু চিন্তিত ছিলেন। ভেবেছিলেন পারবেন না। কিন্তু, ‘খেলেছি আজগুবি’র দুর্দান্ত দল তাঁর সব কাজকে সহজ করে দিয়েছে।

ক্রাইম ও কমেডি ধাঁচের এই চলচ্চিত্রের মূল ভূমিকায় আছেন এক ব্রাজিলিয়ান মডেল, তাঁর নাম ব্রুনো ভেনচুরা। এছাড়া অন্যান্য চরিত্রে পাওয়া যাবে কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি, পরাণ বন্দোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীকে।

‘খেলেছি আজগুবি’র শুটিং এর মাঝেই পরমব্রত সম্প্রতি তাঁর পরিচালিত ‘সোনার পাহাড়’ এর সব কাজ শেষ করেছেন। এপ্রিলের প্রথম সপ্তাহেই পাওয়া যাবে ‘সোনার পাহাড়’ এর টিজার।

Tags: কলকাতাখেলেছি আজগুবিপরমব্রত চট্টোপাধ্যায়বিশ্বকাপ ফুটবললিড বিনোদন
Previous Post

বাংলাদেশে ফোর-জি সেবার হাল হকিকত

Next Post

সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদীদের জয় বিচারঙ্গনে সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ: রিজভী

Next Post

সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদীদের জয় বিচারঙ্গনে সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ: রিজভী

নেইমারের অভাব পূরণ হওয়ার নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT