চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে থাকতে তাসকিনের ‘দৌড়-ঝাঁপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 09, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তাসকিন আহমেদ গোড়ালির চোট কাটিয়ে বোলিং শুরু করেছেন বেশিদিন হয়নি। ছোট থেকে বড় রানআপে ফিরতেই নেমে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। বুধবার মিরপুরে রূপগঞ্জের হয়ে মাঠে নামার কথা এ ডানহাতি পেসারের। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটির প্রতিপক্ষ তলানিতে থাকা উত্তরা।

গত ১ ফেব্রুয়ারি সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তাসকিন। ছিঁড়ে যায় লিগামেন্ট। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এ পেসার ছিটকে যান নিউজিল্যান্ড সফরের দল থেকে। দুই মাস বিশ্রামে কাটিয়ে গত সপ্তাহে ছোট রানআপে শুরু করেন বোলিং। মঙ্গলবার নেটে মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিং করেছেন সহজাত রানআপেই। তার একদিন পরই নামছেন প্রিমিয়ার লিগ খেলতে।

ফিটনেসের ছাড়পত্র পাওয়া মাত্রই তাসকিন যোগাযোগ করেন বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে। একাধিক ক্লাব তাকে পরবর্তী রাউন্ড অর্থাৎ, সুপার লিগ থেকে চাইলেও লিজেন্ডস অব রূপগঞ্জ খেলাতে চেয়েছে বুধবার লিগপর্বের শেষ ম্যাচেই। রূপগঞ্জ কর্তৃপক্ষকে ধন্যবাদও জানালেন তাসকিন একটি ম্যাচ বেশি খেলানোর সুযোগ দেয়ায়।

মঙ্গলবার সকালে মিরপুরে একাডেমি মাঠে রূপগঞ্জের হয়ে অনুশীলনে নামেন তাসকিন। বোলিং সেশন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চলে যান লিগের আয়োজক সিসিডিএম’র অফিস কক্ষে রূপগঞ্জের হয়ে নিজের নাম তালিকাভুক্ত করতে। প্রিমিয়ার লিগে নামতে তাসকিনের তাড়ার কারণ কড়া নাড়ছে বিশ্বকাপ। ম্যাচ ফিটনেস আর আর বোলিংয়ের ছন্দ দ্রুত ফিরে পেতে না পারলে যে বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা কমে যাবে অনেকটা।

আগামী ২৩ এপ্রিলের মধ্যেই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। তাসকিনের সে দলে থাকার সম্ভাবনা কমে গেছে বিশ্বকাপের খুব কাছে এসে ইনজুরিতে পড়ায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের কথায় পাওয়া গেছে এমন ইঙ্গিত।

এখন প্রিমিয়ার লিগ ‘ফাইনাল পরীক্ষা’ হয়ে এসেছে তাসকিনের সামনে। দুর্দান্ত কিছু করে দেখাতে পারলে শেষ মুহূর্তে বদলাতে পারে নির্বাচকদের মনও। পেলেও পেতে পারেন বিশ্বকাপের টিকিট।

তাসকিনের তাকিয়ে থাকতে হবে সেদিকেই। বিশ্বকাপ দলে থাকার পরীক্ষায় উতরে যেতে পারবেন কিনা, সেটি বলবে মাঠের পারফরম্যান্সই। লিগ খেলার তাড়া বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর বলেই। অন্য কোনো সময় হলেও হয়তো এত ব্যতিব্যস্ত হতেন না। বিশ্বকাপ যে তাসকিনের কাছে এক স্বপ্ন।

‘এটাই (বিশ্বকাপ) আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার অনুমতি পেয়েছি। আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।’

নিজের ফিটনেস নিয়ে সংশয়ে নেই তাসকিন। পারফরম্যান্স ভালো না হলে স্বপ্নভঙ্গ হয়ে যাওয়ার শঙ্কা এ পেসারের চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ, ‘চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলেই সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে সুযোগ পাব না।’

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯তাসকিন আহমেদবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

মাদুরোকে জয় উৎসর্গ করে ম্যারাডোনার জরিমানা

Next Post

কর্ণফুলী পাড়ে বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

Next Post
করোনা

কর্ণফুলী পাড়ে বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

দাদাভাই নিয়ে স্মৃতির এক পশলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT