চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে অভিজ্ঞদেরই জায়গা দিল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 15, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঋসভ পান্ট, আম্বাতি রাইডু নাকি লোকেশ রাহুল! এই এক প্রশ্নই ঝুলিয়ে রেখেছিল ভারতের বিশ্বকাপ দল। অবশেষে চার নম্বর পজিশনে কে হবেন ব্যাটসম্যান সেই সমস্যার সমাধানে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইংল্যান্ড বিশ্বকাপে অভিজ্ঞদের জায়গা দিয়েই ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দুই পরীক্ষিত ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ানকে দিয়েই ম্যাচের শুরু করবে ভারত। প্রয়োজনে একই পজিশনে খেলানো যাবে লোকেশ রাহুলকে। রাহুল আবার একই সঙ্গে চার নম্বর পজিশনেও বেশ সাবলীল।

তিন নম্বরে যথারীতি বিরাট কোহলিই ভরসা। ভারত অধিনায়কের সহকারী হয়েছেন রোহিত শর্মা। চার নম্বরে রাহুলকে টেক্কা দিতে পারেন বিজয় শঙ্কর কিংবা দীনেশ কার্তিক। তবে বিজয় আবার শেষদিকেও ঝড় তুলতে পারেন।

অভিজ্ঞতার কারণে এই দলে জায়গা হয়নি পান্টের। আবার একই কারণে দলে ঠাই হয়েছে দীনেশ কার্তিকের। বর্তমান ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার হিসেবে খ্যাত কার্তিক উইকেটরক্ষক হিসেবে না হলেও খেলতে পারেন শুধু ব্যাটসম্যান হিসেবে।

শুধু চার নম্বরে ব্যাটিংই নয়, বোলার হিসেবেও বেশ কার্যকর বিজয় শঙ্কর। দুইদিক বিবেচনায় বিশ্বকাপ দলে টিকে গেছেন এ অলরাউন্ডার। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও কেদার যাদবও।

দলে তিন পেসারকে নিয়েছে ভারত, স্পিনারের সংখ্যাটা দুই। সবদিক থেকে বিবেচনায় অভিজ্ঞদের উপরেই ভরসা রাখছেন নির্বাচকরা।

ভারতের বিশ্বকাপ দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শেখর ধাওয়ান, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক ও রবীন্দ্র জাদেজা।

Tags: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

নুসরাত, তুমি এখন পুলিশেরও প্রতিবাদের শক্তি

Next Post

আইপিএল ছেড়ে আসবেন সাকিব?

Next Post

আইপিএল ছেড়ে আসবেন সাকিব?

গ্যারান্টি শতভাগ, পাসওয়ার্ড অন্যরকম ছবি: ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT