চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে বাদ পড়ে বিদায় বললেন বুফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 14, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বুফনের দুঃখ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ছাড়া বিশ্বকাপ! ফুটবল বিশ্ব যা শেষবার দেখেছিল ১৯৫৮ সালে। ষাট বছর পর আরও একবার আজ্জুরিদের বিশ্বসেরার আসরে দেখতে পাবে না ফুটবলবিশ্ব। সুইডেনের বিপক্ষে প্লেঅফের দ্বিতীয় লেগে গোলশূন্য ‘ড্র’ করে বাদ পড়তে হয়েছে তাদের। দলকে বিশ্বকাপে তুলতে না পেরে অবসরের ঘোষণা দিয়েছেন জিয়ানলুইজি বুফন।

প্লে-অফের প্রথম লেগে সুইডেনের কাছে ১-০ গোলে হেরে ছিল বুফনের দল।

ম্যাচ হারার পর বুফনকে এদিন কাঁদতে দেখা যায়। পরে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘এটা লজ্জার। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার শেষ ম্যাচ হেরে ইতালিকে বিশ্বকাপে নিতে পারলাম না।’

বিদায়…

২০ বছরের ক্যারিয়ারে গোলরক্ষক বুফন ইতালির হয়ে ১৭৫টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি বিশ্বাস করেন, এই বাদ পড়া ইতালির ফুটবলকে আরও উন্নত করবে। সমস্যা খুঁজে বের করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

ক্লাব জুভেন্টাসের হয়ে খেলা এই গোলরক্ষক ১৯৯৭ সালের অক্টোবরে জাতীয় দলে আসেন। কিছুদিন আগে বলেছিলেন, ২০১৮ বিশ্বকাপ খেলেই বিদায় নিতে চান। এদিন নিশ্চিত করলেন সেই বিদায়টা আগেই হয়ে যাচ্ছে, ‘দায় আমাদের সবার। কোনো অজুহাত নেই। আমরা এক সঙ্গে জিতি, এক সঙ্গে হারি।’

২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইতালি বিশ্বকাপ জেতার সময় গোলের নিচে স্মরণীয় সময় কাটান বুফন। এছাড়া ১৯৯৮, ২০০২, ২০১০ এবং ২০১৪ সালের দলেও ছিলেন তিনি।

Tags: ইতালিবিশ্বকাপ বাছাই পর্ববুফন
Previous Post

ডায়াবেটিসে আক্রান্ত ৩০ ভাগ মানুষের অন্ধত্বের ঝুঁকি

Next Post

বাষট্টিতে বাবা হচ্ছেন মি. বিন

Next Post
মি. বিন

বাষট্টিতে বাবা হচ্ছেন মি. বিন

এড শিরান গিটার হাতে মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিটার হাতে মঞ্চে ফিরলেন এড শিরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT