চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিততে সাউথ আফ্রিকার চাই ১৭৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 29, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ প্রহরে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে সাউথ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। রানতাড়ায় এইডেন মার্করামের দল সফল হলে নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। গ্রুপপর্ব, সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে টানা ৮ ম্যাচে অপরাজিত দু’দলই। এক দলের জয়যাত্রা থামতে চলেছে বার্বাডোজের ব্রিজটাউনে।

গত ৩২ বছরে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা। কিন্তু কখনোই খেলা হয়নি ফাইনাল। স্বপ্নপূরণের ফাইনালে শক্তিশালী ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ প্রোটিয়াদের। আশা জাগিয়েও রোহিত শর্মার দলকে অল্পতে আটকাতে পারেনি তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে। ওপেনিংয়ে নামা বিরাট কোহলি আউট হন ১৯তম ওভারে গিয়ে। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলকে এনে দেন ভালো পুঁজি। কিং কোহলি মারেন ৬টি চার ও ২টি ছয়। শিভম দুবে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।

২৩ থেকে ৩৪ রানে রানে যেতে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত। একপ্রান্ত আগলে প্রতিরোধ গড়েন কোহলি। ১১ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারানোয় অক্ষর প্যাটেলকে নামিয়ে দেয়া হয় ব্যাটিং পজিশনে প্রমোশন দিয়ে। তাতেই বদলায় ভারতীয় ইনিংসের চেহারা। আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে এ বাঁহাতি ব্যাটার নিয়ে যান ভালো অবস্থানে।

ব্যক্তিগত ফিফটির আগে রান আউট হয়ে ফেরেন অক্ষর। ৩১ বলে করেন ৪৭ রান। ধৈর্য্য নিয়ে ব্যাটিং করে আসরে প্রথম ফিফটি পান কোহলি। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৭২ রান। ১৪ ওভারে ভারত দলীয় শতক ছাড়িয়ে যায়।

ব্রিজটাউনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্য প্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিতকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে। পরে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন সূর্যকুমার যাদব (৩)।

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালভারত-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
Previous Post

পর্যটন ব্যবসায় ১৫ শতাংশ কর আরোপকে কফিনে পেরেক ঠোকার সাথে তুলনা

Next Post

খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৭

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৭

ব্যারিস্টার সুমন ভাবুক মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'হত্যার জন্য টিম মাঠে' জেনে থানায় ব্যারিস্টার সুমনের জিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT