চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬০ কোটি না দিলে বিশ্বকাপ খেলতে পারবে না ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 22, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির কোষাগারে জমা দিতে হবে ২৩ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি রুপি। এই শর্ত মানতে না পারলে ২০২৩ সালের বিশ্বকাপ খেলতে পারবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এমন নির্দেশই দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

২০১৬ সালে ভারতে যে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেখানে ট্যাক্স ডিডাকশনের ক্ষতিপূরণ হিসেবে এই টাকা দাবি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অক্টোবরে সিঙ্গাপুরে আয়োজিত আইসিসির বোর্ড মিটিংয়ের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থ ফেরতের এই শর্ত উল্লেখ করা হয়েছিল। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর আরেকবার বিসিসিআইকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আগামী ৯ দিনের মধ্যেই আইসিসিকে সব পাওনা মিটিয়ে দিতে হবে বিসিসিআইকে।

অর্থ পাওনা যদি সময়মতো মেটাতে না পারে বিসিসিআই, তাহলে বর্তমান আর্থিক বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে সমপরিমাণ অঙ্ক কেটে নেবে আইসিসি।

এখানেই শেষ নয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে ঋণ ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালে ভারতে হবে না ওয়ানডে বিশ্বকাপও।

আইসিসির প্রত্যেক টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার টিভি ২০১৬’র টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সব ট্যাক্স কেটে প্রাপ্য বাকি অর্থ তুলে দিয়েছিল আইসিসির হাতে। সেই ক্ষতির অঙ্কই এবার বিসিসিআইয়ের থেকে ফেরত চায় আইসিসি।

অন্যদিকে, বিসিসিআই স্পষ্ট জানিয়েছে কোনরকম অর্থ দেয়া নিয়ে সম্মতি জানায়নি তারা। উল্টো আইসিসির কাছে তারা মিনিটস-এর কপি দাবি করেছে। যা প্রমাণ করবে আদৌ বিসিসিআই কোনো শর্তে রাজি হয়েছিল কিনা।

কোনরকম আপস করতে নারাজ বিসিসিআই। তাদের বক্তব্য, অন্যায়ভাবে যদি ভারতের রেভিনিউ কেটে নেয়া হয়, তাতে আইনের সাহায্য নেবে ভারতীয় বোর্ড।

Tags: আইসিসিক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিসিসিআইলিড স্পোর্টস
Previous Post

আমজাদ হোসেনকে দেখতে এফডিসিতে জনতার ঢল

Next Post

‘নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই’

Next Post

‘নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই’

নির্বাচন একতরফা করতে সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছে পুলিশ: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT