চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ আঘাত হানবে ছোটপর্দার ঈদ অনুষ্ঠানেও?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 31, মে 2018
in বিনোদন
A A

‘খেলা চলাকালীন সময়ে যতো ভালো নাটকই ঈদের অনুষ্ঠানে হোক, সে সময়টায় দর্শক খুব একটা পাবে না’-এমনটাই মনে করছেন ছোট পর্দার জনপ্রিয় তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

চ্যানেল আইয়ের জন্য তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘দ্য বস’ নামের একটি টেলিফিল্ম। গেল সোমবার দুপুর পর্যন্ত এই টেলিফিল্মটি নিয়ে ছিলেন বনানীতে। এরপর শুটিং হয় গুলশানে। ‘দ্য বস’ ছাড়াও ঈদ উপলক্ষ্যে মোট ৭ থেকে ৮টি প্রোডাকশন তৈরি করছেন তিনি।

এরমধ্যে বেশ আলোচনাও তৈরি করেছে ‘ফেয়ার প্লে’ নামের একটি নাটক। ঈদ ও বিশ্বকাপ উপলক্ষ্যে নাটকটি ধারাবাহিক সাত পর্বে দেখানো হবে। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের আরেকটি বৈশিষ্ট হচ্ছে, একই নাটকে প্রথমবারের মতো দেখা যাবে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও তিশাকে।

কথায় কথায় জানালেন, ১ জুন ঈদের একটি কাজের শুটিং করতেই যাচ্ছেন শিলং। ঈদকে সামনে রেখে এমন ব্যস্ততার মধ্যে ছোট পর্দার এই নির্মাতার প্রতি প্রশ্ন, ঈদের সময়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, এতে কি ছোট পর্দা দর্শক খরায় পড়তে পারে?

নির্মাতা একটু ভেবেই বললেন, হ্যাঁ। বিশ্বকাপের কারণে এবার ছোট পর্দায় কিছুটা প্রভাবতো পড়বেই। বাংলাদেশের মানুষ খেলা পাগল। এমনকি আমি নিজেওতো খেলার সময় অন্য কোনো অনুষ্ঠান দেখবো বলে মনে করি না। আর নিজের পছন্দের দল হলেতো কোনো কথায় নেই। এসব দিক বিবেচনায় সত্যিই এবার বিশ্বকাপের কারণে ঈদের অনুষ্ঠানে কিছুটা চাপতো পড়বেই। তবে যারা বাংলা নাটকের ভক্ত, বা ভালো নাটক খুঁজে খুঁজে দেখেন তারা ঠিকই খেলার সময়টা বাদ দিয়ে অন্য সময়ে ঠিকই নাটক দেখবেন বলে আমি মনে করি।

বিশ্বকাপের জন্য ঈদে টিভি অনুষ্ঠানের প্রতি মানুষের ঝোঁক কিছুটা কম থাকলেও ছোট পর্দার অনুষ্ঠানগুলো পরবর্তীতে ঠিকই দর্শক অন্য মাধ্যমে খুঁজে দেখার বিষয়টিকেও ইতিবাচক ভাবে দেখছেন ফুটবলে আর্জেন্টিনা ভক্ত এই নির্মাতা।

এ বিষয়ে তিনি বলেন: অস্বীকার করার উপায় নেই বিশ্বকাপ একটি বড় ব্যাপার। আর ফুটবল নিয়েতো আমাদের আগ্রহ বহু প্রাচীন। তাই বিশ্বকাপের সময় ছোট পর্দায় মানুষের দৃষ্টি কম থাকলেও পরবর্তীতে ইউটিউব থেকে ঠিকই মানুষ খুঁজে খুঁজে ঈদের ভালো কাজগুলো দেখবে। এটা একটা প্লাস পয়েন্ট।

এদিকে মইনুল খানের গল্প অবলম্বনে ‘দ্য বস’ টেলিফিল্মটি চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, টয়া, তারিক স্বপন,রুনা খান, আ খ ম হাসান।

Tags: আবু হায়াত মাহমুদচ্যানেল আইটয়াতারিক স্বপনমোশাররফ করিমরুনা খানলিড বিনোদন
Previous Post

কুমিল্লার দুই মামলা: খালেদার জামিন আপিল বিভাগেও স্থগিত

Next Post

প্রধানমন্ত্রীর কাছে শাইখ সিরাজের প্রস্তাবনা

Next Post
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে শাইখ সিরাজের প্রস্তাবনা

ছেলেকে ম্যানইউতে দেখতে চান রোনালদোর মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT