চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা চায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডে এবছর হতে যাওয়া বিশ্বকাপে কঠোর নিরাপত্তা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিরাপত্তা চেয়ে পাঠানো সেই চিঠিতে পাকিস্তানকে বয়কট করা নিয়ে অবশ্য কিছু লেখেনি বিসিসিআই।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সেনাসদস্যসহ ৪৪ জন নিহত হওয়ার ঘটনার পর কঠোর নিরাপত্তা প্রয়োজন, এমন দাবি উঠে এসেছে সেই চিঠিতে। খেলোয়াড় থেকে শুরু করে ইংল্যান্ডে ভ্রমণ করতে যাওয়া ভারতীয় দর্শকদেরও নিরাপত্তা চাওয়া হয়েছে ওই চিঠির মাধ্যমে।

বিসিসিআইয়ের নিয়ন্ত্রণকারী কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) প্রধান বিনোদ রাই চৌধুরী সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চিঠি পাঠানোর বিষয়টি। সন্ত্রাসে মদদ দানকারী দেশের বিপক্ষে খেলার সময় মাঠের আশপাশ কঠিন নিরাপত্তা চাদরে ঢেকে দেয়ার দাবি জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানকে বয়কট করার কোনো দাবি চিঠিতে আছে কিনা সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে ভারত সরকারের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপের কথা জানান বিনোদ রাই।

বিসিসিআইয়ের পাঠানো প্রস্তাব বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বিশ্বকাপের মতো বড় এক আসরে নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেয়া হয় বলে বিসিসিআইকে আশ্বাস দিয়েছেন বোর্ডটিরই সাবেক প্রধান।

‘আমি বিসিসিআইয়ের পাঠানো চিঠি পেয়েছি। নিরাপত্তাকে সবসময়ই আইসিসির টুর্নামেন্টগুলোতে অগ্রাধিকার দেয়া হয়। ২ মার্চ দুবাইয়ে যে সভা হবে, আমরা সেখানে বিসিসিআইকে নিরাপত্তা ব্যবস্থার একটা খসড়া দেখাবো। তারা সন্তুষ্ট হলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক বোর্ডকেই আমরা সেই খসড়া দেখাবো।’ ভারতের টাইমস অব ইন্ডিয়াকে এ কথা জানিয়েছেন আইসিসি প্রধান।

Tags: কাশ্মীর হামলাক্রিকেট বিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান ক্রিকেট
Previous Post

চকবাজারসহ পুরান ঢাকায় থাকছে না কেমিক্যাল ব্যবসা

Next Post

‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট, খাম

Next Post
ডাকটিকিট

‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট, খাম

পুরান ঢাকা নতুনভাবে গড়ে উঠবে কি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT