চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে বিস্তারিত জানালেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 02, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবের প্রশংসায় অনুপ্রাণিত তাসকিন ও অন্য ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের জন্য টিম বাস ধরতে না পারা অতঃপর স্টেডিয়ামে ঢুকতে দেরি। তাতেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করে ফেলেন তাসকিন আহমেদ। দলের সহ-অধিনায়কের এই কান্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার পর। এই প্রসঙ্গে টিম ম্যানেজমেন্ট থেকে কিছু না জানালেও সে দিন কী ঘটেছিল তার বিস্তারিত জানিয়েছেন সাকিব আল হাসান।

মেজর লিগ খেলতে মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাসকিন প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই জিনিসগুলো (ঘুম থেকে ডেকে তুলে আনা) ক্রিকেটে হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই যে আপনি এরকম ঘরে থাকবেন আর পুরো দল অপেক্ষা করবে। দল কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না।’

‘আমরা যখন বয়সভিত্তিক ক্রিকেট থেকে খেলে এসেছি, এখনও মনে আছে আমাদের এমনও হয়েছে যে ক্রিকেটার পেছনে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে তাই বাস চলে গেছে। তাই বাস কখনও থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না আসলে।’

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব জানান, তাসকিন দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন, এটা তখনই সমাধান হয়ে গিয়েছে।

‘আমি জানি না এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে। হয়তো তাসকিনের না খেলার ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে। কারণ, সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটোমেটিক। যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এখন সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না, যে-ই বলেছে আমি তো সেটা তো বলতে পারব না।’

‘তাসকিন আসলে মাঠে পৌঁছেছিল, টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে, তার জন্যও একটু কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে এটা নিয়ে। দলের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে।’-বলেন সাকিব।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিন আহমেদলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

ভারতের উত্তর প্রদেশে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

Next Post

‘তুফান’-এর পর আগস্টে ভারতে চঞ্চলের ‘পদাতিক’

Next Post
বঙ্গবন্ধুর তিনটি ছবি, একটিতে তিনি ভাবুক, অন্যটিতে তিনি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'তুফান'-এর পর আগস্টে ভারতে চঞ্চলের 'পদাতিক'

বাংলাদেশের রাজনীতিবিদরা একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১২ ওভারে ১১৫ কঠিন কিছু না, কিন্তু কন্ডিশন ওরকম ছিল না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT