চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে জায়গা পেয়েই কোহলিকে তোপ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 21, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সর্বসাকুল্যে তিন ওয়ানডেতে মাত্র ২২ ওভার বোলিংয়ের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত দলে ডাক পেয়েছেন জফরা আর্চার। তার কাছে জায়গা হারিয়েছেন ৪৬ ওয়ানডের অভিজ্ঞতা থাকা পেসার ডেভিড উইলি। এভাবে পাওয়া সুযোগের প্রতিটি ধাপকে কাজে লাগাতে চান ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেসার। জানিয়েছেন, সুযোগ পেলেই নিতে চান বিরাট কোহলির উইকেট!

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কদিন আগে অভিষেক হলেও অনেক আগে থেকেই পাদপ্রদীপের আলোয় ছিলেন ২৪ বছর বয়সী আর্চার। বার্বাডোজে জন্ম নেয়া এ পেসার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সাসেক্সের হয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেট। খেলছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলে গেছেন আর্চার।

জাতীয় দলে ডাক পাওয়ার আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন আর্চার। সেখানে বল হাতে ঝলক দেখালেও মনে একটা আক্ষেপ নিয়ে ফিরেছেন। সেই আক্ষেপটা বিশ্বকাপেই পূরণ করতে চান গতির ঝড় তোলার অপেক্ষায় থাকা এ পেসার, ‘আমি বিরাট কোহলিকে আউট করতে চাই। আইপিএলেই চেয়েছিলাম, কিন্তু সুযোগটা হয়নি।’

আন্তর্জাতিক ওয়ানডেতে মাত্র ২২ ওভারের অভিজ্ঞতা থাকলেও আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো করার মানসিকতা যোগাবে বলে বিশ্বাস আর্চারের, ‘দলের অন্যদের তুলনায় আমার একটা বিশাল সুবিধা আছে। দুবার আইপিএল খেলায় অনেকের দুর্বলতার আর শক্তির জায়গাগুলো আমার জানা। আইপিএলের মান এখন বিশ্বমানের। সেখানে ভালো খেললে এমনিতেই আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।’

Tags: জফরা আর্চারবিরাট কোহলিবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

রূপালী ও বেসিক ব্যাংকের অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির পরামর্শ

Next Post

দুবাইয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিয়ে ‘গোল্ডেন কার্ড’

Next Post

দুবাইয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিয়ে ‘গোল্ডেন কার্ড’

এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT