চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 12, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বৈরি পরিবেশকে জয় করতে নির্ধারিত সময়ের দশ দিন আগে পৌঁছেও মাঠের খেলাকে এখন পর্যন্ত জয় করা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুবাদের। প্রস্তুতি হয়নি মনমত। সময় এখন আসল খেলায় নিজেদের যোগ্যতা প্রমাণ করার। সে লক্ষ্যে ১৩ জানুয়ারি নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে সাইফ হাসানের দল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়া।

মূল টুর্নামেন্টের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশি যুবারা খেলতে পেরেছে তিনটি। স্থানীয় দল ওটাগো ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ। সবগুলোতেই দেখতে হয়েছে হার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।

নামিবিয়ার বিপক্ষে জয়টা যুবাদের জন্য হতে পারে আত্মবিশ্বাস ফেরানোর রসদ। বাংলাদেশ সময় শনিবার ভোর ৩.৩০ মিনিটে লিঙ্কন ওভালে শুরু হবে ম্যাচ। ‘সি’ গ্রুপে লাল-সবুজদের বাকি দুই প্রতিপক্ষ কানাডা এবং ইংল্যান্ড।

১৬ দলের বিশ্বকাপে সেরা আটটি দল যাবে কোয়ার্টারে। বাকি আট দল প্লেট পর্বের জন্য লড়বে। ২২ দিনের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও কেনিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি রয়েছে ‘বি’ গ্রুপে। ‘ডি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ-নামিবিয়া ম্যাচ ছাড়াও শনিবার হবে আরও তিনম্যাচ। গ্রুপ ডি’তে ‘ডার্ক হর্স’ তকমা পাওয়া আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ বি’তে পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে জিম্বাবুয়ের যুবারা। আর গ্রুপ এ’তে স্বাগতিক নিউজিল্যান্ড লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Tags: অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ
Previous Post

আমরণ অনশনের চতুর্থ দিনে অসুস্থ অনেক শিক্ষক

Next Post

রুবি ভিলা’র পঞ্চম তলা ভাড়া নিয়েছিল জঙ্গি জাহিদ: র‌্যাব

Next Post

রুবি ভিলা’র পঞ্চম তলা ভাড়া নিয়েছিল জঙ্গি জাহিদ: র‌্যাব

চার বছরে ডিজিটাল বাংলাদেশের স্তম্ভগুলো সুদৃঢ় ভিত্তি পেয়েছে: পলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT