চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে নিউজিল্যান্ডে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টুর্নামেন্ট মানেই ব্যাটিং সহায়ক উইকেট। আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়ায় সে সম্ভাবনা আরও বেড়েছে। ওয়ানডে সংস্করণে নিউজিল্যান্ডের মাঠ ও উইকেট সবসময়ই রানপ্রসবা। তাইতো কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তাসমানপাড়ে যাওয়ার আগে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন মুশফিকুর রহিম। টাইগার তারকা মনে করেন, বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হবে নিউজিল্যান্ডেই।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ১৩ ফেব্রুয়ারি। ২০১৬ সালের ডিসেম্বরে সবশেষ সফরে কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ জিততে না পারলেও দুটিতে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। সেটি মাথায় রেখে এবার বড় কিছুর আশাই করছেন মুশফিক। তবে চ্যালেঞ্জের কথাও বলতে ভুললেন না মিডলঅর্ডারের ভরসা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

‘খেয়াল করলে দেখবেন, আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরেছিলাম, যা আমাদের জেতা উচিত ছিল। নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিল, আমরা যদি আরও একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো।’

‘আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই-স্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬বিশ্বকাপ-২০১৯মুশফিকলিড স্পোর্টস
Previous Post

র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল, ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

Next Post

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘ফাগুন হাওয়ায়’ ও সিয়াম

Next Post

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘ফাগুন হাওয়ায়’ ও সিয়াম

নির্মাণ ব্যয় উঠেছে সেই কবে, ঋণ শোধের অপেক্ষা আরও ১৫ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT