চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বদলে আইপিএল চাইছেন ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 28, এপ্রিল 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

দর্শকহীনভাবে বিশ্বকাপ আয়োজনের কোনো মানে দেখেন না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার পক্ষে তিনি। বরং বিশ্ব আসরটির সময়ে আইপিএল আয়োজন করাই ভালো হবে বলে মত সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রিকেটখেলুড়ে দেশগুলো লকডাউন হয়ে যাওয়ায় শঙ্কা জেগেছে আসর পেছানোর। প্রতিটি দেশেই আছে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। বিষয়টি চ্যালেঞ্জের আইসিসির জন্য। সময়মত আয়োজন সম্পন্ন করতে চাইলে দর্শকহীন বিশ্বকাপ আয়োজন করতে হতে পারে সংস্থাটিকে।

ম্যাককালামের মতে এভাবে দর্শকহীন বিশ্বকাপ আয়োজনের কোনো মানেই হয় না। স্কাইস্পোর্টসকে বলেছেন, ‘একজন জুয়াড়ি হিসেবে যদি আমাকে শেষ ডলারটুকুও বাজি রাখতে হয়, তবে সূচির কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপের পেছনে সেই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’

‘অস্ট্রেলিয়ার জন্য ১৬ দল, সঙ্গে তাদের ভক্ত-সমর্থক, কর্মী আর সম্প্রচারকদের আনা-নেয়া করা বেশ কঠিন হয়ে যাবে। আর দর্শকহীনভাবে বিশ্বকাপ দেখার কোনো কারণই দেখছি না।’

ম্যাককালামের মতে ২০২১ সাল পর্যন্ত বিশ্বকাপ পিছিয়ে দিয়ে বরং অক্টোবরে আইপিএল আয়োজন করা যেতে পারে। করোনার কারণে অনির্দিষ্টকাল পর্যন্ত পিছিয়ে দেয়া আইপিএল দর্শকহীনভাবে আয়োজন করলেও ক্ষতি নেই বলে মনে করেন কিউই সাবেক।

‘আইসিসির দর্শক প্রয়োজন। কিন্তু ভারত দর্শকহীনভাবে আইপিএল আয়োজন করলেও ব্যবসায়িকভাবে লাভজনক হবে। কারণ তাদের আয়োজন দেখার অনেক চোখ আছে। আমার মতে আইপিএল অক্টোবরের সূচির জন্য জোর চাপ দিতে পারে, যাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায়।’

Tags: আইপিএল-২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ম্যাককালামলিড স্পোর্টস
Previous Post

কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে গর্ভাবস্থার পরিচর্যা

Next Post

নিষেধাজ্ঞার ৬ মাস পূর্ণ হল সাকিবের

Next Post
সাকিব আল হাসান ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত, নিষেধাজ্ঞার ৬ মাস পূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার ৬ মাস পূর্ণ হল সাকিবের

কাদেরের সাক্ষাৎকারে তিনি করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের গুরুত্ব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐক্যবদ্ধ লড়াই করোনাকে পরাজিত করার কার্যকর হাতিয়ার: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT