চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে যুক্তরাষ্টের কাছে সিরিজ হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 পূর্বাহ্ন 24, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতে সুপার লিগের শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউস্টনের প্রেইরি ভিউতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দেড়শ রানও করতে পারেনি যুক্তরাষ্ট্র। সাদামাটা পুঁজি নিয়েই দারুণ লড়াই করে দলটি। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ৬ রানে ম্যাচ জেতার মাধ্যমে সিরিজও নিজেদের করে নিল স্বাগতিকরা। শনিবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

যুক্তরাষ্টের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আগ্রাসী ব্যাটিংয়ে সাকিব আল হাসান জয়ের পথ সহজ করে দিয়েছিলেন। কিন্তু একের পর এক উইকেট পতনে সিরিজে সমতা আনা হয়নি বাংলাদেশের। ১২৪/৫ থেকে ১৩৮ অলআউট হয় সফরকারীরা।

সাকিবের দারুণ ব্যাটিংয়ে এক পর্যায়ে ১৯ বলে ২১ রান দরকার ছিল ৫ উইকেট হাতে রেখে। সেখান থেকে ম্যাচ হারবে সেটি হয়ত ভাবেননি কেউ।  ৪ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন করে ফেলে বাংলাদেশ।

জাকের আলীর পর ২৩ বলে ৩০ রান করে ফিরে যান সাকিব। দ্রুত উইকেট পতনের মাঝেও আশার আলো হয়ে ক্রিজে ছিলেন রিশাদ হোসেন। শেষ ওভারে এক উইকেট হাতে রেখে ১২ রানের দরকার পড়ে। রিশাদ দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে আশা জাগালেও। তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ রান করলেও তা ছিল ধীর গতির। খেলেন ৩৪ বল। ২১ বলে ২৫ রান করেন তাওহীদ হৃদয়।

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫। শুরুতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। প্রথম বলেই হন কট অ্যান্ড বোল্ড। তানজিদ তামিম ১৫ বলে ১৯ রান করেন।

হতাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩) ও জাকের আলী (৪)। দারুণ খেলতে থাকা সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। নইলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। যুক্তরাষ্ট্র পেসার আলি খান নেন তিনটি উইকেট।

স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে থামে দেড়শর আগেই। ওপেনিংয়ে নামা মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ১৯ ওভার পর্যন্ত ক্রিজে কাটিয়ে করেন ৩৮ বলে ৪২ রান।

আরেক ওপেনার স্টিভেন টেলর ২৮ বলে ৩১ রান করেন। ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন অ্যারন জোন্স।

পাওয়ার প্লে’র ৬ ওভারে যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে লেগ স্পিনার রিশাদ হোসেন এসে জোড়া শিকার করে প্রতিপক্ষকে চেপে ধরেন। টানা দুই বলে উইকেট তুলে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

যুক্তরাষ্টের তৃতীয় উইকেট পড়ে ১৭তম ওভারের প্রথম বলে। তখন স্বাগতিকরা পেরিয়ে যায় শতরান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্লগ ওভারে রান তোলার গতি ঠিক রেখে দেড়শর কাছে চলে যায় যুক্তরাষ্ট্র।

রিশাদ ৪ ওভারে ২১ রান দেন। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও নেন দুটি করে উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে উইকেটহীন কাটিয়েছেন সাকিব আল হাসান। চার ওভারে খরচ করেন ৩৫ রান। নিজের প্রথম ওভারেই দেন ১৫ রান।

দ্বিতীয় টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েন লিটন দাস ও স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের পরিবর্তে ফেরেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

Tags: দ্বিতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
Previous Post

এমপি আনারকে হত্যায় ‘হানিট্র্যাপ’ শিলাস্তি রহমান

Next Post

টানা ছয় দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

Next Post
বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের প্রদর্শনী, বাংলার স্বর্ণশিল্পের ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ছয় দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

মানুষের হাতে ডলার ও টাকা, দেশের অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের নির্ধারিত দর মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT