চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপেই অ্যাশেজের ঝাঁজ আনলেন রুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 12, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে ধ্রুপদী লড়াইয়ের প্রত্যাশাই ছিল। মাঠে অবশ্য পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ফিঞ্চদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশরা।

দুর্দান্ত জয়ের পর বলার থাকতে পারে অনেককিছুই। জো রুট সেই বলাটা বিশ্বকাপ ডিঙিয়ে নিয়ে গেলেন আসন্ন অ্যাশেজ পর্যন্ত। ছাইভস্মের সিরিজ নিয়ে কথার লড়াই শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

শিরোপার মঞ্চে পা রেখে উচ্ছ্বসিত রুট বলেন, ‘এখানকার পরিবেশ ছিল চমৎকার। এখানে অনেক ইংল্যান্ড সমর্থক ছিলেন। স্ট্যান্ডগুলো ছিল দারুণ। শেষদিকে হৈ-চৈ করতে দেখা গেছে তাদের। এটি আপনাকে দারুণ অনুভূতি দেবে। কেননা, অ্যাশেজের প্রথম টেস্টের কয়েক সপ্তাহ বাকি আছে।’

এজবাস্টনে বৃহস্পতিবার সেমিতে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। প্রথমে ব্যাট করা অজিদের ২২৩ রানে আটকে ফেলে স্বাগতিকরা। পরে ১০৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মরগানের দল।

সেমিফাইনালে বিধ্বস্ত হলেও অ্যাশেজে যে অস্ট্রেলিয়ার পুরনো রূপ দেখা যাবে সেটি জানেন রুটও। তাই সাবধানীই থাকছেন, ‘অস্ট্রেলিয়া এই ম্যাচ নিয়ে বেশি মাথা ঘামাবে না। তবে এমন পারফরম্যান্স উপহার দিতে পারা দারুণ। ফরম্যাট যেটাই হোক, অস্ট্রেলিয়াকে নিয়ে কোনো ভীত নেই সেটা দেখিয়েছি আমরা।’

অজিদের প্রতি সম্মান রেখেই নিজেদের ভীত না থাকার কথা বলেছেন রুট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সেই কথায় যেন বার্তা দিয়ে রাখলেন সাদা পোশাকের সিরিজের জন্যও।

‘তাদের প্রতি অনেক সম্মান রয়েছে। কেননা, সব ধরনের ফরম্যাটেই অস্ট্রেলিয়া গ্রেট দল। তবে অতীতের মতো এখানে ভীত হওয়ার মতো কোনো উপাদান নেই।’

আগামী ১ আগস্ট বিশ্বকাপের সেমিফাইনালে ভেন্যু এজবাস্টনেই পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লর্ডস, হেডিংলি, ম্যানচেস্টার ও ওভালে মর্যাদার লড়াইয়ের বাকি চারটি টেস্ট হবে।

Tags: অ্যাশেজ ২০১৯ইংল্যান্ড-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯রুট
Previous Post

মোঘল আমলের ঐতিহ্যে পুঠিয়া জমিদার বাড়ি

Next Post

ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন শবনম ফারিয়া

Next Post

ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন শবনম ফারিয়া

আফগানিস্তানে ভয়াবহ আত্মঘাতি হামলায় নিহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT