চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট নাগরিকদের হুমকিদাতা গ্রেফতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 পূর্বাহ্ন 25, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বুদ্ধিজীবী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের প্রাণনাশের হুমকি দেওয়া আনসার উল্লাহ বাংলা টিমের আইএস দাবি করা জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার হওয়া জামায়াত কর্মীর নাম আব্দুল হক।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, আব্দুল হক এর আগে নিজের পরিচয় গোপন রেখে ফাইজুর রহমান এবং সালেহ আহম্মেদ ফোয়াদ এবং মওলানা সাদ নামে আইডি খুলে মোবাইল ফোন নম্বার স্পুফিং করে আসছিলো।

তিনি আরো জানান, সে পরে বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলো।

এই ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনিসুজ্জামান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল, ইতিহাসবিদ মুনতাসির মামুন, লেখক ও বুদ্ধিজীবী শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ এবং সমাজের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দিয়ে আসছিলো।

Tags: হুমকি
Previous Post

অসহিষ্ণুতা নিয়ে অবস্থান পাল্টালেন শাহরুখ

Next Post

আন্তঃবিভাগীয় কিশোরী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুলনা ও রংপুর

Next Post

আন্তঃবিভাগীয় কিশোরী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুলনা ও রংপুর

নিজামীর আপিলে আসামীপক্ষের যুক্তি উপস্থাপন ৩০ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT