চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশাল’ দল নিয়ে বাংলাদেশের পথে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 09, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য, সবাই মাস্ক পরা, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পথে রওনা হওয়ার আগে উইন্ডিজের তিন ক্রিকেটার

ওয়ানডে ও টেস্ট দল নিয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ঢাকায় অবতরণের কথা রয়েছে। খেলোয়াড়, কোচিংস্টাফ, টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সফরকারী দল ৩৮ সদস্যের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এত বড় দল নিয়ে উইন্ডিজ কখনো বাংলাদেশে আসেনি। করোনা পরিস্থিতির কারণে দুই সংস্করণের দল আসছে একইসঙ্গে। পাঁচ সপ্তাহের সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজ।

করোনাভাইরাসের শঙ্কায় সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার। নতুন চেহারার দলটিতেও আঘাত হেনেছে করোনা।

পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। তার জায়গায় তরুণ পেসার কিয়ন হার্ডিংকে নিয়ে বাংলাদেশে আসছে তারা। এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে তামিম-মুশফিকরা।

ঢাকায় পৌঁছানোর পর দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের সবার। তিন দিনের ব্যবধানে দুই দফা কোভিড-১৯ টেস্টে যারা নেগেটিভ হবেন তারা পাবেন মাঠে অনুশীলনের সুযোগ।

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি

প্রস্তুতি ম্যাচ: ১৮ জানুয়ারি, ভেন্যু: বিকেএসপি

প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

চার দিনের প্রস্তুতি ম্যাচ: ২৮-৩১ জানুয়ারি, ভেন্যু: এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি, ভেন্যু: শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর

Tags: লিড স্পোর্টস
Previous Post

নাটকের মানুষ সিনেমা করতে পারে না, এই অপবাদ ঘুচবে তো?

Next Post

তরুণ মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের তরুণ মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করার গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সর্ষে ফুল’ দেখছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT