চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলে গোসল করতে নেমে ৩ তরুণের মর্মান্তিক মৃত্যু

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
8:22 অপরাহ্ন 05, জুলাই 2020
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
তিন তরুণের নিখোঁজের খবর জানাতে এলাকাবাসীর ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় গভীর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ ৩ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতেরা হলো- কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি, একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন। নিহত স্বাধীন কোনাবাড়ির মর্ণিং সান স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, আজ দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে ওই ৩ তরুণসহ ৫ থেকে ৬ জন গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকালে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে।

একসঙ্গে ৩ তরুণ নিহত হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত লোকজন।

Tags: গাজীপুরপুকুরে ডুবে মৃত্যু
Previous Post

সবার উপরে আশরাফউদ্দিন আহমেদ চুন্নু

Next Post

কারাগারে কোভিড-১৯ প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ

Next Post
কারাগারে কোভিড-১৯ প্রতিরোধে অনলাইন প্রশিক্ষণ নির্দেশিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে কোভিড-১৯ প্রতিরোধে প্রস্তুতি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ

রিয়ালের খেলোয়াড় রামোস গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রামোসের গোলে জিতেই চলেছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT