চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাটের সিদ্ধান্তে আনুশকার আবেগঘন বার্তা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 16, জানুয়ারি 2022
in বিনোদন
A A
আনুশকা ও বিরাটের আবেগঘন মুহূর্তের ছবি, উচ্ছ্বাস ও প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতির মধ্যে দিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা দেন বিরাট কোহলি।

বিরাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট সহ আরও অনেক বলিউড তারকা। আর এবার বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে বিরাট কোহলিকে নিয়ে আনুশকা লেখেন, “আমার আজও মনে আছে, ২০১৪ সালে যখন এমএস ধোনির টেস্ট থেকে অবসর নেওয়ার পর তোমাকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়। তুমি আমায় সেটা বলেছিলে। আমার মনে আছে সেদিন ধোনি, তুমি, আমি কীভাবে এম এস-এর দাঁড়ির রঙ নিয়ে ঠাট্টা করেছিলাম। সেদিন আমরা সবাই দারুণ হেসেছিলাম। সেদিনের পর আমি তোমার মধ্যে দাঁড়ির রঙ ধুসর হয়ে যাওয়া ছাড়াও অনেক বদল দেখেছিলাম তোমার মধ্যে, তোমার চারপাশে অনেক উন্নতি চোখে পড়ছিল। তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অনেক সাফল্য পেয়েছে। ভারতীয় অধিনায়ক হিসেবে তোমার উন্নতি দেখে গর্ববোধ করেছি। তবে তার চেয়েও বেশি গর্ববোধ করি তোমার নিজের মধ্যে ঘটে যাওয়া উন্নতিগুলোর জন্য।

আনুশকা আরও লেখেন, ‘২০১৪ সালে আমদের বয়স কম ছিল। তখন মনে হত, ইতিবাচক ভাবনা, সৎ উদ্দেশ্যই জীবনে এগিয়ে নিয়ে চলে। নিশ্চয়ই, কিন্তু সঙ্গে চ্যালেঞ্জও থাকে। সবসময়ে চ্যালেঞ্জ যে তুমি মাঠেই পেয়েছ এমন নয়। কিন্তু, এই তো জীবন, তাই না? জীবন এমন সময়ে তোমার পরীক্ষা নেবে যখন তুমি আশাই করবে না, কিন্তু সেই সময়গুলোই সবচেয়ে প্রয়োজনীয় এবং, তোমার ভাল উদ্দেশ্যের পথে কোন কিছুকে আসতে না দেওয়ার জন্য আমি গর্বিত। তোমার নেতৃত্ব উদাহরণ তৈরি করেছে এবং মাঠের জয়ে তোমার শক্তির প্রতিটি কণা এমনভাবে দিয়েছ যে কিছু কিছু পরাজয়ের পরে তোমার চোখে জল দেখতাম, পাশে বসে থাকতাম, আর তুমি তখন ভাবতে যে আরও কিছু করা যেত কিনা। তুমি এমনই এবং বাকিদের থেকেও তুমি এমনটাই আশা করেছিলে। তুমি অপ্রচলিত এবং সোজাসাপ্টা।’

পোস্টের একদম শেষে বিরাট-আনুশকার মেয়ে ভামিকার কথা উল্লেখ করে আনুশকা লেখেন, ‘আমাদের মেয়ে তোমার এই ৭ বছরের শিক্ষা দেখবে ওর বাবার মধ্যে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে ১-২ ফলে টেস্ট সিরিজে হারের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। টেস্ট সিরিজ হারের কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতির মধ্যে দিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। অধিনায়কত্ব ছাড়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাটকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Tags: আনুশকা শর্মাবিরাট কোহলিবিরাট-আনুশকা
Previous Post

শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল, বাড়ল মৃত্যুও

Next Post

৪০ হাজার ভোটে এগিয়ে আইভী

Next Post
আইভী ভোটের জয় উদযাপন করছেন, গণমাধ্যমের সামনে হাত তুলে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ হাজার ভোটে এগিয়ে আইভী

নির্বাচন নিয়ে বিভিন্ন নেতার মতামত ও প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে যা বললেন আইভী-তৈমুর-শামীম ওসমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT