চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল রোগে ঘামের বদলে রক্ত ঝরে অহনার

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
6:57 অপরাহ্ন 08, জুলাই 2017
in স্বাস্থ্য
A A
হাসপাতালে অহনা

হাসপাতালে অহনা

তিন বছর বয়সী ফুটফুটে শিশু অহনা। ভারতের হায়দরাবাদের বাসিন্দা সে। এই বয়সে আধো আধো বোল এবং খেলাধুলায় ঘর মাতিয়ে বেড়ানোর কথা তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিরল একটি রোগে ভুগছে সে। ঘামের সঙ্গে রক্ত ঝরে তার। শুধু ঘাম নয়, অশ্রুর বদলেও রক্ত ঝরে চোখ নিয়ে। এমনকি কান, মুখ, নাকসহ শরীরের অন্যান্য অঙ্গ দিয়েও রক্ত ঝরে অহনার।

অহনার বয়স তখন মাত্র এক বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল সে। সেইবারই প্রথম নাক দিয়ে রক্ত ঝরে অহনার। এরপর কিছুদিন সুস্থ থাকলেও আবার ১৬ মাস আগে নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় অহনাকে। চিকিৎসকরা জানান, প্রচণ্ড জ্বরের কারণেই এমন হয়েছে। এখন শুধু নাক নয়, প্রায় প্রতিদিনই কোনো রকমের ক্ষত ছাড়াই প্রায় সব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে তার। এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছে শিশুটি।

এ প্রসঙ্গে পেডিয়াট্রিক অনকোলজিস্ট ডা. শিরিসা বলেন, ‘অহনা সম্ভবত হেমাটোড্রোসিস নামক একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগে ঘামের সাথে রক্ত ঝরে। চিকিৎসার মাধ্যমে রক্ত ঝরা কমিয়ে আনা হয়েছে অনেকটাই। তাকে চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে। সে শিশু এবং এই রোগ তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে। পুরোপুরি সারানো না গেলেও চিকিৎসা চলছে।’

অহনার বাবা মোহাম্মাদ আফজাল এবং মা নাজিমা বেগম জানান, তাদের প্রায় সব অর্থ ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে নানান রকমের পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য। কিন্তু এখন পর্যন্ত তারা জানেন না মেয়ের সঠিক চিকিৎসা হচ্ছে কিনা। চিকিৎসকরা জানিয়েছেন আরও দেড় লক্ষ রুপি প্রয়োজন হবে শুধু মাত্র পরীক্ষার জন্যই। আর হাসপাতালের বিল, ওষুধের খরচ তো আছেই। অহনার মা বলেন, ‘আমার মেয়ে জিজ্ঞেস করে, মা আমার রক্ত পরে কেন? আমি কোনো উত্তর দিতে পারি না।’

অহনার বাবা বলেন, ‘এক বছর বয়সে নাক দিয়ে রক্ত ঝরার মাধ্যমে সমস্যা শুরু হয়েছিল আমার মেয়ের। এখন যখন আমি চিকিৎসকের জিজ্ঞেস করি অহনা পুরোপুরি ভালো হবে কিনা, তারা কোনো উত্তর দিতে পারেন না। বর্তমানে চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালের নামী চিকিৎসকের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করছেন।’

এর আগেও ভারতে হেমাটোড্রোসিস রোগে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। অতিরিক্ত ভয় কিংবা প্রচণ্ড মানসিক চাপ থেকে এই রোগের সৃষ্টি হতে পারে। বিরল এই রোগ পুরোপুরি সারানোর নিশ্চয়তা এখনও দিতে পারেননি চিকিৎসকরা। মিরর।

অহনা পুরোপুরি ভালো হবে কিনা জিজ্ঞেস করা হলে, তারা কোনো উত্তর দিতে পারেন না
Tags: ঘামরক্তরোগহায়দ্রাবাদ
Previous Post

বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চে নাটক আনছে লোক নাট্যদল

Next Post

এখনও চিকুনগুনিয়া আতঙ্কে রাজধানীর মানুষ

Next Post
চিকুনগুনিয়া বিনামূল্যে চিকিৎসা

এখনও চিকুনগুনিয়া আতঙ্কে রাজধানীর মানুষ

শ্রীলঙ্কা

লঙ্কানদের রেকর্ড ঠেলে সমতায় জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT