চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতি ভেঙে সাদা পোশাকে ফিরছেন মাশরাফী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:24 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা থেকে: ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ার পর থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অনিয়মিত মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম শ্রেণির ম্যাচ খেলেন কালেভদ্রে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সবশেষ চারদিনের ম্যাচ খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। নয় বছরে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসার আবার ফিরছেন সাদা পোশাকে। বিরতি ভেঙে মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হওয়া বিসিএলের শেষ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে নামবেন দক্ষিণাঞ্চলের এই ক্রিকেটার।

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচেই হবে বিসিএলের শিরোপা নির্ধারণ। টানা দুইবার শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে জহুরুল, নাজমুল, আরিফুল, তাইজুলরা। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণাঞ্চলের ৪৭ পয়েন্ট। উত্তরাঞ্চলের টানা দ্বিতীয়বার শিরোপা জয় ঠেকাতে হলে হোম ভেন্যুতে মাশরাফী, সোহান, বিজয়, তুষার, রাজ্জাকদের করতে হবে অতি নাটকীয় কিছু। জেতার সঙ্গে পেতে হবে পূর্ণ বোনাস পয়েন্ট।

শিরোপার স্বপ্ন না দেখে উত্তরাঞ্চলের অধিনায়ক নুরুল হাসান সোহান ভাবছেন কীভাবে দ্বিতীয় অবস্থান ধরে রেখে রানার্সআপ হওয়া যায়। সোমবার ম্যাচের ভেন্যুতে অনুশীলন শেষে সোহান বলেন, ‘আমাদের শিরোপা জয়ের পথ খুব কঠিন হয়ে গেছে। সবগুলো বোনাস পয়েন্ট পেতে হবে। আমাদের চেষ্টা থাকবে কীভাবে দ্বিতীয় অবস্থানটা মজবুত করা যায়।’

শেষ রাউন্ডের অপর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। দুটি দলের মাঝে পয়েন্ট ব্যবধান মাত্র এক। মধ্যাঞ্চল ৪২ আর পূর্বাঞ্চলের ৪১।

উত্তরাঞ্চলের শক্তির জায়গা পেস বোলিং। শফিউল ইসলাম ছাড়াও তরুণ দুই পেসার শরিফুল ইসলাম ও ইয়াসিন আরাফাত আছেন দুর্দান্ত ফর্মে। মিরপুরে শেষ ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে গতির ঝড় তুলে সাতটি করে উইকেট তুলে নিয়েছিলেন তারা। ম্যাচের তৃতীয় দিনে দু’বার অলআউট করে ইনিংস ব্যবধানে জেতে উত্তরাঞ্চল। ওই ম্যাচে জয়ের ১০ পয়েন্টের সঙ্গে ৯ পয়েন্ট বোনাস পায় জহুরুল-নাজমুলরা। আর তাতেই শিরোপার খুব কাছে চলে এসেছে দলটি।

উত্তরাঞ্চলের পেস আক্রমণ শক্তিশালী হলেও মাশরাফী যোগ দেয়ায় দক্ষিণাঞ্চলের পেস আক্রমণ সমৃদ্ধ হবে বলে মনে করছেন সোহান। মাশরাফীর সঙ্গে নতুন বলে জুটি বাধবেন কামরুল ইসলাম রাব্বি।

স্পিন আক্রমণে উত্তরাঞ্চলে তাইজুল ইসলাম আর দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক।

বোলারদের নিয়ে যত কথাই হোক খুলনার উইকেট সবসময়ই কথা বলে ব্যাটসম্যানদের পক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আড়াই মাসের বিরতি পড়ার আগে বিসিএলের সবশেষ রাউন্ডে এখানে হয়েছিল রানের বন্যা। এক ম্যাচেই হয়েছিল ছয় সেঞ্চুরি। যার মধ্যে জাকির হাসান তার সেঞ্চুরিটি ডাবলে (২১১) রূপ দেন। হাফ সেঞ্চুরিও হয়েছিল ৬টি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ (৭৩৫/৬) এসেছিল সেই ম্যাচে।

দক্ষিণাঞ্চলের ব্যাটিং স্তম্ভ বিজয়, ইমরুল, মিঠুন, মোসাদ্দেক, সোহান। উত্তরাঞ্চলের জুনায়েদ, মিজানুর, নাজমুল, জহুরুল, আরিফুলরা।

শেষ ম্যাচ, শিরোপা নির্ধারণী মঞ্চ, জাতীয় দলের খেলা না থাকায় দুই দলেই তারকা ক্রিকেটারের উপস্থিতি সব ছাপিয়ে এই ম্যাচে স্পটলাইটে মাশরাফী। টেস্ট খেলার স্বপ্ন যে তার এখনও জাগরূক সেটিই প্রমাণ করে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের চারদিনের ম্যাচ খেলার ইচ্ছা।

প্রিমিয়ার লিগে সাদা বলে দুর্দান্ত বোলিং করা মাশরাফী লাল বলে কেমন করেন সেটি জানার কৌতূহল ক্রিকেটভক্ত থেকে শুরু করে নির্বাচক, বোর্ড কর্তাদের। পরীক্ষায় এবার পাশ করলে যে টেস্টের ভাবনায়ও চলে আসতে পারেন লড়াইল এক্সপ্রেস! জুনের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। টেস্ট দিয়ে শুরু হবে পুর্ণাঙ্গ সিরিজ।

Tags: বিসিএলমাশরাফীলিড স্পোর্টস
Previous Post

শাহীনা বেঁচে থাকলে স্কুলে যেতে পারত রবিন

Next Post

৪০ মিনিটের বৈঠকে আ. লীগের পাঁচ নেতাকে কী বললেন মোদি?

Next Post

৪০ মিনিটের বৈঠকে আ. লীগের পাঁচ নেতাকে কী বললেন মোদি?

জিদান কী পারবেন রোনালদোকে ফেরাতে?

সব শক্তি নিয়ে বায়ার্নের বিপক্ষে নামবে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT