চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতি ভেঙে ফিরছেন তারা: নতুন বছরে অপেক্ষায় দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 09, জানুয়ারি 2021
in বিনোদন
A A
নতুন বছরে দর্শকদের জন্য অপেক্ষায় চ্যানেল আই অনলাইন তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের জন্য গেল বছরের পুরোটা সময় জুড়েই ছিল ছন্দপতন। যার ব্যতিক্রম হয়নি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। করোনার প্রকোপ শুরুর প্রথম থেকে পুরোটা সময়েই যেমন বন্ধ ছিল ভারতের সকল প্রেক্ষাগৃহ, ঠিক তেমনি সম্পন্ন হয়নি নতুন করে কোন সিনেমার শুটিং। যার ফলে বলিউডের নতুন মুখ তো দূরে থাক, প্রতিষ্ঠিত তারকাদেরও কোন সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে।

এমনকি মুক্তির অপেক্ষায় থাকা বেশকিছু বলিউড সিনেমারও মুক্তি আটকে যায়। ফলে অনেক পরিচালকই বেছে নেন ওটিটি প্লাটফর্ম। তবে এবছর বলিউড তারকাদের অনেকেই পর্দায় হাজির হবেন নতুনভাবে। ইতোমধ্যে যাদের অনেকেরই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

একনজরে জেনে নেওয়া যাক এমনই কিছু তারকার নাম, যারা চলতি বছরে পর্দা মাত করতে পারেন:

শাহরুখ খান
চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে পারে ‘পাঠান’। যার মাধ্যমে দুই বছরের বিরতি ভেঙে রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরেই। তবে কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

আনুশকা শর্মা
প্রথম সন্তান আগমনের অপেক্ষায় দিন গুনছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আর মাত্র অল্প কয়দিনের অপেক্ষা, এর পরেই বিরাট-আনুশকা জুটির কোল জুড়ে আসবে তাদের প্রথম সন্তান। আর তার পরেই হালকা বিরতি নিয়ে আবারও পর্দায় ফিরবেন আনুশকা, সম্প্রতি বেশ কিছু সাক্ষাতকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। শাহরুখের বিপরীতে ‘জিরো’ সিনেমাতে অভিনয়ের পর আনুশকাকে আর পর্দায় দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে এর মাঝেই তিনি কাজ করেছেন। এখন শুধু তার পর্দায় ফেরার পালা।

রণবীর কাপুর
সর্বশেষ রাজকুমার হিরানী পরিচালিত ‘সঞ্জু’ সিনেমাতে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। এরপর পর্দা থেকে ক্ষাণিকটা দূরে ছিলেন এই অভিনেতা। তবে বেশ দীর্ঘ সময়ই অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন রণবীর। গেল বছরের শেষে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্পন্ন হয়নি। আশা করা যাচ্ছে এবছর ছবিটি মুক্তি পাবে।

নীতু কাপুর
‘যুগ যুগ জিও’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় ফিরতে যাচ্ছে বলিউডের প্রবীণ অভিনেত্রী নীতু কাপুর। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘বেশরম’ সিনেমাতে। যেখানে ছেলে রণবীর কাপুর এবং স্বামী প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সাথে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।

আমির খান
আমির-কারিনা জুটির ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় ছিল গত বছরের বড় দিনে। তবে করোনার কারণে পিছিয়ে যায় সিনেমার শুটিং পর্ব। অবশেষে তুরস্কে শুটিং শেষ করে সিনেমাটির পরিচালক অদ্বৈত চন্দন জানান, ২০২১ সালের বড়দিনে মুক্তি দেয়া হবে ছবিটি। এই ছবির মধ্য দিয়ে বেশ ভালো বিরতি কাটিয়ে ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির।

জন আব্রাহাম
এমি এন্টারটেইনমেন্টের ব্যানারে চলতি বছরের ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সত্যমেব জয়তে ২’। মিলাপ জাভেরির পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম এবং দিভ্যা খোশাল। সত্যমেব জয়তের সিক্যুয়াল এই সিনেমার শুটিং শেষ হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে।

Tags: ২০২১অভিনয়আনুশকাআনুশকা শর্মাজিরোনীতু কাপুরপাঠানবলিউডরনবীরশাহরুখ খান
Previous Post

অর্ধশতাধিক আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার উড়োজাহাজ

Next Post

মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের পাশে ফেসবুক

Next Post
BenchmarkPR logo, a black speech bubble with the company name. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের পাশে ফেসবুক

শিশু নির্যাতনের ভয়ঙ্কর ছবি, অন্ধকারে শিশু ও ছায়ার ভয়ঙ্কর প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরে ৬২৬ শিশু ধর্ষণের শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT