চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিম ভেঙে শিক্ষার্থী হতাহতের ঘটনায় কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 07, এপ্রিল 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ফাটল ধরা বিম ভেঙে নিহত ও আহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের মো.ইশতিয়াক আহমেদের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

এদিকে শ্রেণিকক্ষের বিম ধসে পড়ে ছাত্রী নিহতের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামী দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করা হয়।

এ আইনজীবী নিজেই রিটের পক্ষে শুনানি করেন। আদালত তার রুলে, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং হতাহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে, না তা জানতে চেয়েছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বরগুনার জেলা প্রশাসক, বরগুনার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এত আগে গত শনিবার বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ফাটল ধরা বিম ধসে পড়ে মানসুরা (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। তাদের মধ্যে তিন জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরিন জাহান সাংবাদিকদের জানান, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়েছিল। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে ও সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। কিন্তু নির্মাণের ১ বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরে।

এই ঘটনার প্রেক্ষাপটে এই রিটের বাইরে আজ আর একটি রিট হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক পলাশ ও ল’ এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার এ রিটটি করা হয়।

ওই রিটে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরার পরিবারের জন্য ১ কোটি টাকা এবং আহতদের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়। সেই সাথে আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়।

Tags: রুল জারিসেমি লিডহাইকোর্টহাইকোর্ট বেঞ্চ
Previous Post

মোশাররফ রুবেলের পাশে প্রাইম ব্যাংক

Next Post

২২ বছর পর সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

Next Post

২২ বছর পর সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

ভয় ধরিয়ে দিয়েছিলেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT