চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান, সড়ক ও সমুদ্রপথ পুনরায় চালু হলো সৌদি আরবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 03, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেদ্দা বিমানবন্দরে যাত্রীরা আসছেন, স্বাগত জানানো বোর্ডের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ধরণের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িক বাতিল করা বিমানের সব ফ্লাইট ও স্থগিত থাকা সকল সড়ক ও সমুদ্রপথ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

রোববার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

আল জাজিরা বলছে, সম্প্রতি যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের শঙ্কায় আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি আরব। এ ছাড়া সড়ক ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে আজ দুই সপ্তাহের জন্য স্থগিত হওয়া ফ্লাইট ও সীমান্ত খুলে দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে  কুয়েত ও ওমান নিজ দেশের ফ্লাইট ও সড়কপথ পুনরায় চালু করেছে।

এক্ষেত্রে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা বা যেসব দেশে নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে সেখান থেকে আসা লোকদের সৌদিতে প্রবেশের আগে অন্য দেশে ১৪ দিন থাকতে হবে এবং সৌদিতে প্রবেশের সময় করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

সৌদি নাগরিকরা সরাসরি দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং করোনা পরীক্ষা করাতে হবে।

সৌদি আরবে এখন পযন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার লোক এবং মারা গেছে ৬ হাজার ২০০ জন।

 

Tags: করোনাভাইরাসসৌদি আরব
Previous Post

বারিধারা থেকে দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার

Next Post

রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফ: তথ্যমন্ত্রী

Next Post
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন সৈয়দ আশরাফ: তথ্যমন্ত্রী

শিক্ষিতা তরুণী হাসিমুখে, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ম্যামের চরিত্রের জন্য নার্ভাসনেস কেটে গেছে: হিমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT