চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের রিয়াদগামী ফ্লাইট পুনরায় চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 17, জুলাই 2018
in বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

মধ্যপ্রাচ্য রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউলের পুনঃবিন্যাস করা হয়েছে। এর মাধ্যমে বিমানের রিয়াদগামী ফ্লাইট আবারও চালু হয়েছে।

মঙ্গলবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সুষ্ঠু হজ অপারেশন্স পরিচালনার জন্য রিয়াদসহ মধ্যপ্রাচ্যের দোহা ও কুয়েত রুটে শিডিউল বিপর্যয়ের বিষয়ে যে শঙ্কা হয়েছিল তা কাটিয়ে উঠেছে। নিজস্ব উড়োজহাজ বোয়িং-৭৭৭-৩০০ ও লিজে আনা উড়োজাহাজ দিয়ে শিডিউল বিন্যাস করা হয়েছে। সপ্তাহে ৩ দিন বোয়িং-৭৭৭-৩০০ দ্বারা ঢাকা-রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইটটি চলাচল করবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত একটি নির্বিঘ্ন হজ-ফ্লাইট পরিচালনা করার প্রয়োজনে রিয়াদগামী কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল সৃষ্ট বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে বিমান ব্যবস্থাপনা সব ধরনের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের সব যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, শিঘ্রই ফ্লাইট শিডিউল নিয়মিত হয়ে যাবে। বিমানের সব যাত্রীর বিষয়ে বিমান ব্যবস্থাপনা গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের বিষয়ে তৎপর সিদ্ধান্ত গ্রহণে আন্তরিক। এ সংক্রান্ত তথ্য জানতে নিকটস্থ বিমান সেলস কল সেন্টার, ট্র্যাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

পাশাপাশি ফ্লাইট শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তারা।

Tags: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সহজ ফ্লাইট
Previous Post

একদিনে এত দুর্নীতি-অনিয়মের খবর!

Next Post

স্বর্ণে হেরফের হয়নি, বাংলা-ইংরেজির ভুলে ৪০ হয়ে গেছে ৮০: বাংলাদেশ ব্যাংক

Next Post
স্বর্ণ হেরফের-বাংলাদেশ ব্যাংক

স্বর্ণে হেরফের হয়নি, বাংলা-ইংরেজির ভুলে ৪০ হয়ে গেছে ৮০: বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী গণিত দলকে সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT