চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের বহরে এলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 16, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-বোয়িং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ।

কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো থেকে সংগৃহীত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বুধবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়ালো ১৪টি।

বিমানের বহরে বর্তমানে রয়েছে ৪টি নিজস্ব কেনা নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ২টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এবং লিজে সংগৃহীত ৩টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ।

আগামী জুন মাসে বিমানের বহরে যুক্ত হবে ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এছাড়া আগামী জুলাই এবং সেপ্টেম্বরে এয়ারলাইন প্রতিষ্ঠানটির বহরে সংযোজিত হবে নিজস্ব কেনা সর্বশেষ ২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

শাকিল মেরাজ জানান, একের পর এক উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি বিমান তার রুট ও নেটওয়ার্ক সম্প্রারণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ১৩ মে বিমান চালু করেছে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট। আগামী জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিমানের গুয়াংজু ফ্লাইট।

জেদ্দা, দাম্মাম এবং রিয়াদের পাশাপাশি সৌদি আরবে বিমানের চতুর্থ গন্তব্য মদিনায় আগামী অক্টোবর মাস থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী এ সংস্থাটি।

এছাড়া যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই থেকে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান এখন ১৬টি আন্তর্জাতিক ও সবকটি অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। গত অর্থবছরে বিমান রের্কড সংখ্যক ২৬ লাখ যাত্রী পরিবহন করেছিল।

Tags: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সবোয়িংবোয়িং ৭৩৭
Previous Post

‘বিতর্কিত ও বিশৃঙ্খলাকারীদের’ বিষয়ে যা বললেন শোভন-রাব্বানী

Next Post

ভারতের উপরাষ্ট্রপতির প্রশংসা পেলেন মহেশ বাবু

Next Post

ভারতের উপরাষ্ট্রপতির প্রশংসা পেলেন মহেশ বাবু

বিদ্যাসাগরে হামলা মানে বাংলা ভাষায় হামলা: মহেশ ভাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT