চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভৎস, নির্মম, পৈশাচিক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:31 অপরাহ্ন 16, আগস্ট 2020
in সম্পাদকীয়
A A

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে যে ঘটনা ঘটে গেল তাকে বিভৎস, নির্মম কিংবা পৈশাচিক বললে ভুল হবে। তা আরও জঘন্য। পুলিশের তদন্তে সেই বর্বর ঘটনার লোমহর্ষক বিবরণ উঠে এসেছে। যা শুনে যে কোনো স্বাভাবিক মানুষই আতঙ্ক আর ভয়ে শিউরে উঠবে।

হৃদয়বিদারক সেই ঘটনাটি ঘটে ১৩ আগস্ট। প্রথমে বলা হয়েছিল, উন্নয়ন কেন্দ্রের ভেতর কিশোরদের দুই দলের মধ্যে সংঘর্ষে তিনজন কিশোর নিহত হয়েছে। পুলিশ এবং গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেছিলেন সেই কেন্দ্রেরই সাইকো সোশ্যাল কনসালট্যান্ট মুশফিকুর রহমান।

কিন্তু পুলিশের তদন্তে পরে জানা গেল, তার দেয়া বিবরণ ছিল মিথ্যা, সাজানো আর পরিকল্পিত। নিজেদের অপরাধ ঢাকতে মিথ্যা গল্প সাজিয়েছিলেন মুশফিকুর রহমানসহ কেন্দ্রের আরও কয়েকজন কর্মকর্তা। এর কারণ, তারা নিজেরাই ওই কিশোরদের নির্মম নির্যাতন করে তীব্র রোদে ফেলে রাখেন। এক পর্যায়ে তিন কিশোরের মৃত্যুর পর হাসপাতালে পাঠান। এমন কি পুলিশকে পর্যন্ত তারা ঘটনার কথা জানাননি।

ঘটনার ৬ ঘণ্টা পর হাসপাতাল থেকে জানার পর তদন্তে নেমে ‘সর্ষের মধ্যে থাকা সব ভূতকে’ বের করে ফেলে পুলিশ। গ্রেপ্তার করে শিশু উন্নয়ন কেন্দ্রের বরখাস্ত হওয়া সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদসহ ৫ শীর্ষ কর্মকর্তাকে।

অথচ যাদের কাছে নিরাপদ থাকার কথা ছিল যে কিশোরদের, তারাই তুচ্ছ ঘটনায় এমন পৈশাচিক কায়দায় সেই কিশোরদের হত্যা করলেন! একজন আনসার সদস্যকে তাৎক্ষণিক চুল কেটে না দেয়ার অপরাধে এত বড় শাস্তি! অথচ সেদিন প্রায় দুইশ জনের চুল কেটেছিল ওই কিশোরটি। হাত ব্যথা হয়ে যাওয়ায় পরে চুল কেটে দেব বলেছিল। এটাই তার অপরাধ!

ঘটনার দুইদিন পর সংবাদ সম্মেলন করে যশোরের পুলিশ সুপার জানান, কর্মকর্তারা বন্দি কিশোরদের ওপর শুধু পৈশাচিক নির্যাতনই চালাননি। না খাইয়ে তাদেরকে বিনা চিকিৎসায় রোদের মধ্যে ফেলে রাখেন। তার আগে প্রত্যেক কিশোরকে জানালার গ্রিলের ভেতরে দুই হাত ঢুকিয়ে, পা বেঁধে, মুখে কাপড় ঢুকিয়ে লাঠি আর লোহার পাইপ দিয়ে কোমর থেকে পা পর্যন্ত ব্যাপক পেটায়। আঘাতে আঘাতে কিশোররা অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে আবারও একই কায়দায় পেটানো হয়।

নানান পরিস্থিতিতে যে সব শিশু-কিশোর বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, ওই শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল, তাদেরকে দেখে রাখার পাশাপাশি সংশোধনের দায়িত্বও ছিল সেই কর্মকর্তাদের ওপর। কিন্তু তারা নিজেদের দায়িত্ব ভুলে ভয়ংকর অপরাধে লিপ্ত হলেন! রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন!

আমরা জানি, সঠিক নজরদারী না থাকায় এই ধরনের প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নানা কৌশলে নিজেদের সুযোগ-সুবিধা নিয়েই ব্যস্ত। সেখানে থাকা কিশোরদের একটি অংশকে নিজেদের পক্ষে রেখে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাদের কেউ কেউ।

আমরা মনে করি, কঠোর শাস্তি, শক্ত নজরদারী আর জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে, এমন পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

Tags: কিশোর নির্যাতনপিটিয়ে হত্যাযশোর শিশু উন্নয়ন কেন্দ্রশিশু নির্যাতন
Previous Post

ডোপটেস্টে মাদক সেবন ধরা পড়লে চাকরি হারাবেন পুলিশ সদস্যরা

Next Post

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক হাইকোর্টে

Next Post
বিচারালয়ে পেপারবুকের কপি সাজানো বিশাল স্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক হাইকোর্টে

বিচারপতির আকষ্মিক পরিদর্শনের সময় আইনজীবী ও বিচারকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতির আকষ্মিক পরিদর্শনের পর যা হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT