চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
7:26 অপরাহ্ন 11, অক্টোবর 2017
in রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে  বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টার ওই বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কোসহ ১৬ দেশের কূনীতিক এবং আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, বিএনপি নেতা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিচার বিভাগ, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থান সম্পর্কেও অবহিত করা হয়েছে এই বৈঠকে।

অন্যান্য বৈঠকে বিভিন্ন গণমাধ্যমকে খবর জানানো হলেও এই বৈঠকটির ব্যাপারে কাউকে কোন কিছু জানানো হয়নি।

বৈঠকের সত্যতা স্বীকার করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা বলেন: সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে সরকারের আচরণ সম্পর্কে কূটনীতিকদের সঙ্গে আমাদের ব্রিফিং ছিল। প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানোর বিষয় আমরা কূটনীতিকদের অবহিত করেছি।

Tags: বিএনপি
Previous Post

টিএসসিতে ‘কনসার্ট ফর রোহিঙ্গা’

Next Post

কৃত্রিম আলোয় বিধ্বস্ত বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও ভারতের হকির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম আলোয় বিধ্বস্ত বাংলাদেশ

হরতালে নাশকতা এড়াতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালে নাশকতা এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT