চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে: পরিকল্পনা মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 09, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A
প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন পরিকল্পনা মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যার কৌশলী নেতৃত্বের জন্য বাংলাদেশের আজকের অর্জন সেই প্রধানমন্ত্রীকে হত্যার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও যোগ করে বলেন: বাঙ্গালি জাতি এক সময় অভাব, অনটনের মধ্যদিয়ে দিন কাটাত, সেই জাতি আজ পরিশ্রমের ফলে এবং প্রধানমন্ত্রীর কৌশলী নেতৃত্বের ফলে অনেক দূর এগিয়ে গেছে। শোষকরা তাকে হত্যা করে সাধারণ মানুষের হাত থেকে শাসনভার নিতে চায়।

শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরাইল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

পরে অতিথিবৃন্দ সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার টাকা করে ২ লাখ ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন।

 

Tags: পরিকল্পনা মন্ত্রীব্রাহ্মণবাড়িয়া
Previous Post

করোনায় শনাক্ত ও মৃত্যু আবারও বাড়ছে

Next Post

করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ

Next Post
ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, স্বাধীনতার জন্য প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন প্রস্তাবনার বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ

অ্যাশেজের শেষ টেস্টে ক্রিকেটাররা মাঠে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের শেষ টেস্টে থাকছেন না বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT