চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগ ঘোষণার আগেই এগিয়ে কুমিল্লা

পরাগ আজিম by পরাগ আজিম
8:03 অপরাহ্ন 03, জুলাই 2015
in অর্থনীতি
A A

টানা ১০ বছর জনশক্তি রপ্তানিতে বাংলাদেশে শীর্ষে আছে কুমিল্লা। প্রবাসী আয়ে বাংলাদেশে এক নম্বর অবস্থানে থাকা কুমিল্লায় গড়ে উঠছে অত্যাধুনিক সব বিপণী বিতান। ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের মাধ্যমে রপ্তানি আয়ে ভূমিকা রাখছে কুমিল্লা ইপিজেড।

সবদিক থেকেই এগিয়ে থাকা কুমিল্লাকে প্রধানমন্ত্রী বিভাগ করার ঘোষণা দিয়েছেন সম্প্রতি। এতে কুমিল্লায় প্রাণচাঞ্চল্য বেড়েছে । 

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল জানান, ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত কুমিল্লা জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে। এ ধারা অব্যাহত রেখে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখার প্রত্যাশার কথাও শোনালেন তিনি।

কুমিল্লার প্রবাসী আয়ের একটি বড় অংশ আবার বিনিয়োগ হচ্ছে সেখানকার ব্যবসা-বাণিজ্যে। গড়ে উঠছে আন্তর্জাতিক মানের শপিং মল।

এমনই একটি শপিং মলের উদ্যোক্তা ও দোকান মালিক সমিতির সভাপতি তাদের করা জরিপে বলেছে কুমিল্লায় গড়ে উঠছে দেশের তৃতীয় বৃহত্তম শপিং মল। নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী এলাকার মানুষের চাহিদা মেটানোর জন্যই তাদের এই প্রচেষ্টা।

বিনিয়োগ হচ্ছে রপ্তানিমুখী শিল্প কারখানাতেও। জেলা প্রশাসক বলেন, কুমিল্লা ইপিজেড-এ ২০১৬ সালের শেষ দিকে ৪০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ৫’শ মিলিয়ন ডলার আয়ের উৎস হবে এই ইপিজেড।

কুমিল্লা বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে আরো একধাপ এগিয়ে যাবে এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড।

Tags: ইপিজেডকুমিল্লাবিভাগ
Previous Post

অনেকটাই সুস্থ রাজ্জাক

Next Post

ময়মনসিংহে একই পরিবারের ৪ জন খুন

Next Post

ময়মনসিংহে একই পরিবারের ৪ জন খুন

মন্ত্রণালয়ের টানাটানিতে প্রবাসী কল্যাণ ব্যাংকে স্থবিরতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT