চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় ২ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 24, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে সারাবিশ্বে সবচেয়ে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় আছেন দুজন বাংলাদেশি নারীও।

বিবিসি বাংলা জানিয়েছে, এবছরের একশ নারীর তালিকায় যারা পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছেন এবং মহামারির এই কঠিন সময়েও তাদের কাজের মাধ্যমে নিজেদের আলাদা করতে সক্ষম হয়েছেন তাদের তুলে ধরা হয়েছে।

এই তালিকায় আছেন ফিনল্যান্ডের সম্পূর্ণ নারী সদস্য নিয়ে গঠিত কোয়ালিশন সরকারের প্রধান স্যান্না ম্যারিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ভ্যাকসিন গবেষণা দলের প্রধান সারা গিলবার্ট।

তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।

বিবিসি বাংলা জানিয়েছে, রিনা আক্তারকে মাত্র আট বছর বয়সে এক আত্মীয় পতিতালয়ে বিক্রি করে দেয়। সেখানেই বেড়ে ওঠা রিনা পরে যৌনকর্মে যুক্ত হন। তিনিই অন্য যৌনকর্মীদের জীবনমানের উন্নয়নে কাজ করছেন। করোনাভাইরাস মহামারির সময়ে রিনা ও তার টিম ঢাকায় প্রতি সপ্তাহে অর্থনৈতিক দুরবস্থায় পড়া অন্তত চারশো যৌনকর্মীকে খাবার সরবরাহ করেছেন।

রিনা আক্তার বলেন, মানুষ আমাদের পেশাকে ছোটো করে দেখে কিন্তু আমরা একাজ করি খাবার কেনার জন্য। আমি চেষ্টা করছি যাতে এই পেশার কেউ না খেয়ে থাকে এবং তাদের সন্তানদের যেন এ কাজ করতে না হয়।

১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় থাকা আরেক বাংলাদেশি রিমা সুলতানা রিমু একজন শিক্ষক। তিনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিস-এর একজন সদস্য।

রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন রিমা। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের যাদের শিক্ষার সুযোগ নেই তাদের জন্য লিঙ্গ সংবেদনশীল ও বয়সভিত্তিক স্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

তিনি বলেন, আমি বাংলাদেশে লিঙ্গ সমতা আনতে অঙ্গীকারাবদ্ধ। অধিকার আদায়ের জন্য নারীর শক্তিতে বিশ্বাস করি আমি।

পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দারিদ্র বিমোচন বিষয়ক বিশেষ সহকারী সানিয়া নিশতার, ভারতের নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে অংশ ৮২ বছর বয়সী বিলকিস বানুসহ আরও অনেকে রয়েছেন এই তালিকায়।

Tags: নারীবিবিসি
Previous Post

মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

Next Post

অ্যামিতে চমক দেখালো ভারতীয় ‘দিল্লি ক্রাইম’

Next Post
দিল্লি ক্রাইম সিরিজের মূল চরিত্ররা, ভারতীয় পুলিশ ও অপরাধীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামিতে চমক দেখালো ভারতীয় 'দিল্লি ক্রাইম'

সাংবাদিক কাজলের জামিনের জন্য আদালত ভবনে আসা ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কাজলের জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT