চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহিত নারীকে জোরপূর্বক বিদেশ পাঠানোর চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2017
in চাঁদপুর, নারী
A A

চাঁদপুরে জোর করে বিবাহিত এক নারীকে পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্ক থেকে এর আগে গোপনে বিয়ের পিঁড়িতে বসায় পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এখন ওই নারী ও তার স্বামীর মতামত ছাড়াই জোর করে তাকে এক যুক্তরাজ্য প্রবাসীর সঙ্গে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা চলছে।

জানা গেছে, বর্তমান স্বামীর বিরুদ্ধে দেয়া হয়েছে অপহরণ, ধর্ষণ ও ছিনতাই মামলা। সম্প্রতি ওই নারীর স্বামী মুহাম্মদ তাসবির সিদ্দিক ব্রিটিশ ইমিগ্রেশন এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

ব্রিটিশ ইমিগ্রেশন এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের মতামত না নিয়েইে আমরা গোপনে বিয়ে করেছিলাম এবং একসঙ্গে থাকতাম। একদিন মেয়ের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের বিয়ে মেনে নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করে। কিন্তু আমার স্ত্রী পরিবারের কাছে ফিরে গেলে তারা তাকে আটকে ফেলে এবং আমার সাথে কোনো যোগাযোগ করতে দেয়া হয় না।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং আমার স্ত্রীকে অন্যত্র বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা চলছে। আমার স্ত্রীর ভাই আয়ারল্যাণ্ডে থাকেন, সেখানে নিয়ে যেতে চাইলে আমি কাগজ-পত্রসহ সংশ্লিষ্ট অ্যাম্বাসিকে জানেই। তারা ব্যবস্থা নিয়ে আমার স্ত্রীকে আয়ারল্যাণ্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আটকে দেয়। এখন তাকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

ওই চিঠির সংযুক্তিতে তিনি কোর্ট ম্যারিজের দলিল, কাবিন নামা, জাতীয় পরিচয়পত্রসহ সব দলিলের কপি সংযুক্ত করে দেন।

বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরীর নজরে আনলে তিনি বলেন, এ ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে মিথ্যা ও সাজানো হয়ে থাকে। অনেক সময় নারীদের পরিবারকে আক্রমণ করতেও ঘটে থাকে। তবে মানব কল্যাণের বিরুদ্ধে যা কিছু ঘটবে আমরা তার প্রতিবাদ জানাবো ও নিন্দা করবো। প্রাপ্ত বয়স্ক নর-নারীর স্বাধীনভাবে বিয়ে করবার অধিকার রয়েছে, এতে বাঁধা দেয়া হলে তা স্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।

তিনি আরও বলেন, মানুষকে সব ধরনের সংকীর্ণতার উর্ধ্বে উঠে এসে মানবিক মানুষ হয়ে উঠতে হবে।তবেই সম্পর্কগুলো তাদের নিজস্ব স্বাভাবিক গতিতে চলবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।

Tags: নারীমানবাধিকার
Previous Post

অঙ্গদানের বিষয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

Next Post

আগামী বছরের পর গ্যাস সঙ্কট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

Next Post
বিএনপি

আগামী বছরের পর গ্যাস সঙ্কট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

গাইবান্ধার এসপি ও ওসিকে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT