চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবহির্ভূত পর্যটক নারী-পুরুষ থাকতে পারবে সৌদি হোটেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 05, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

পর্যটক টানতে এবার কোনো প্রকার সম্পর্কের প্রমাণ ছাড়াই বিবাহবহির্ভূত বিদেশি নারী-পুরুষদের একসঙ্গে এক রুমে থাকার অনুমতি দিয়েছে সৌদি আরব। পাশাপাশি, সৌদি নারীদের জন্যেও শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম। এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেলের কক্ষ ভাড়া নিতে পারবেন তারা, পরিবারের কোনও পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কট্টর ইসলামিক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ।সম্প্রতি অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে পর্যটন বাড়ানোর লক্ষ্যে পশ্চিমা দেশের অনুকরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। এর অংশ হিসেবেই অবিবাহিত বিদেশিদের একসঙ্গে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। এরফলে এখন থেকে বিদেশি নারীদের সৌদি ভ্রমণের পথ সহজ হলো।

শুক্রবার আরবি সংবাদমাধ্যম ওকাজে সৌদির পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের এক ঘোষণায় বলা হয়, সৌদি নাগরিকদের হোটেল রুম ভাড়া নেয়ার সময় আইডি ও পরিবারের সদস্যদের সম্পর্ক দেখা হবে।তবে বিদেশিদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। সৌদিসহ সব নারীই পরিচয়পত্র দেখিয়ে হোটেলে একা একা কক্ষ ভাড়া নিতে পারবেন।

পর্যটন শিল্পের উপর জোর দিয়ে গত সপ্তাহে ৪৯টি দেশের নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। নতুন আদেশে বলা হয়েছে, পর্যটক নারীদের বোরকা পরার প্রয়োজন নেই, শুধু পোশাক-পরিচ্ছদে সংযত থাকলেই চলবে। তবে অ্যালকোহল জাতীয় জিনিস সেখানে নিষিদ্ধ থাকবে।

দীর্ঘদিন ধরে চলে আসা সম্পর্কহীন নারী-পুরুষ প্রকাশ্যে চলাফেরা করলে যে আইনি দণ্ডের বিধান ছিলো তা সম্প্রতি শিথিল করা হয়।

২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক টানতে এই ধরণের পরিবর্তন আনতে যাচ্ছে মধ্যেপ্রাচ্যর কট্টর এই ইসলামিক দেশটি।

Tags: সৌদি আরব-পর্যটন
Previous Post

পুলিশের ওপর হামলা: জেনেভা ক্যাম্পবাসী ৭ জন আটক

Next Post

নিজের মৃত্যুর খবর উড়িয়ে দিলেন নবি

Next Post
þ

নিজের মৃত্যুর খবর উড়িয়ে দিলেন নবি

রেকর্ড ভাঙা ছক্কায় রোহিতের এক টেস্টে ‘দুই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT