চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাদ পেছনে ফেলে পোপের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 24, মে 2017
in আন্তর্জাতিক
A A

নিজের প্রথম বৈদেশিক সফরের তৃতীয় অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোমে পোপ ফ্রান্সিস এবং ইতালির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

পোপের সঙ্গে বাংলাদেশ সময় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দেখা করার কথা। অবশ্য চলতি সফরে দেখা করার আগে থেকেই অভিবাসন ও জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু ইস্যুতে মতপার্থক্য নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছেন ট্রাম্প এবং পোপ ফ্রান্সিস।

নির্বাচনী প্রচারণার সময় এই খ্রিস্টান ধর্মগুরুকে নিয়ে কিছু অপমানজনক কথা বলে সমালোচিতও হয়েছেন ট্রাম্প। অন্যদিকে পোপও ট্রাম্পের বিভিন্ন নির্বাচনী কথা ও অঙ্গীকারের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন।

তাই এই দুই বিপরীতধর্মী ব্যক্তির একত্রে আলোচনায় বসার ফলাফল কী হয়, তা দেখার জন্য অনেকটা মুখিয়েই আছে সারাবিশ্ব।

পোপ ছাড়াও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান বিমানযোগে রোমে পৌছান প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাদের সফরসঙ্গীরা।

ইতালি সফরের পর বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে অংশ নেয়ার উদ্দেশ্যে ট্রাম্প রওনা দেবেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পপোপ ফ্রান্সিস
Previous Post

‘প্রশিক্ষণ বাধ্যতামূলক করলে জনশক্তি রপ্তানি বাড়বে’

Next Post

চেহারা নিয়ে আলিয়ার বিড়ম্বনা

Next Post

চেহারা নিয়ে আলিয়ার বিড়ম্বনা

মেহেরপুরের একমাত্র যক্ষা ক্লিনিকে নেই কোন চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT