চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবস্ত্র জোকোভিচের বরফ থেরাপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 30, আগস্ট 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এবার শুরু থেকেই বিতর্কে যুক্তরাষ্ট্র ওপেন। বিতর্কের মূল ভিলেন প্রবল তাপমাত্রা। মারাত্মক গরমের কারণে প্রথম রাউন্ড থেকেই অবসর নিয়েছেন পাঁচজন টেনিস খেলোয়াড়। পরিস্থিতিকে আখ্যায়িত করা হয়েছে ‘ভয়াবহ’ হিসেবে।

বুধবার নিউইয়র্কে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। রজার ফেদেরার থেকে নোভাক জোকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি থেকে মারিয়া শারাপোভা প্রচণ্ড গরমে কাহিল সবাই। কোনকিছু না চেপে প্রত্যেকেই স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের অবস্থা ভয়াবহ। দাবি উঠেছে, গরম নিয়ে মার্কিন টেনিস সংস্থার স্বচ্ছ কোনো ব্যবস্থা নেয়ার।

ইতালির স্টেফানি ত্রাতাফালিয়া, আর্জেন্টিনার লিওনার্দো মায়ার, রাশিয়ার মিখাইল ইউঝুনি, সার্বিয়ার ফিলিপে কারজিনোভিচ ও লিথুনিয়ার রিচার্ডস বের্নাকিচ- গরমের কারণে এই পাঁচজন টুর্নামেন্ট থেকে অবসর নেন।

এতে প্রতিকূলতার মধ্যেও ফেদেরার-জোকোভিচরা স্বচ্ছন্দে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। জয়ের পর যদিও জোকোভিচ বলেছেন, ‘প্রচণ্ড গরমের জন্য কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। তবে জিততে পেরে ভালো লাগছে। কিছু খেলোয়াড় যে সমস্যায় পড়েছেন, তা দেখে খারাপও লাগছে।’

প্রচণ্ড গরমের জন্যে জোকোভিচ ও ফুচকোভিচ দুজনেই ম্যাচের মাঝপথে ব্রেক নেন। তখন দুজনকেই ‘কোল্ড বাথ’ নিতে দেখা যায়। জোকোভিচ বলেছেন, ‘আমরা দুজনেই পাশাপাশি বসে আইস বাথ নিই। তখন আমরা উলঙ্গ হয়েই আইস বাথ নিয়েছি। এটা দুর্দান্ত অভিজ্ঞতা।’

Tags: ইউএস ওপেন ২০১৮নোভাক জোকোভিচলিড স্পোর্টস
Previous Post

ঐশ্বরিয়ার ক্যারিয়ারের ভরাডুবির জন্য দায়ী তার স্বামী!

Next Post

ভক্ত-অনুরাগীদের ফোনের অপেক্ষায় শাওন!

Next Post

ভক্ত-অনুরাগীদের ফোনের অপেক্ষায় শাওন!

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT