চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্তনে প্রভাব ফেলছে সিজারিয়ান জন্ম প্রক্রিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 06, ডিসেম্বর 2016
in স্বাস্থ্য
A A

সন্তান জন্মদানে এখন বেশ প্রচলিত একটি প্রক্রিয়া হয়ে গেছে সিজারিয়ান জন্মপদ্ধতি বা অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদান। কিন্তু এই প্রক্রিয়া মানব জাতির স্বাভাবিক বিবর্তনে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, অতীতের তুলনায় বর্তমানে সন্তান জন্ম দেয়ার সময় বেশি সংখ্যাক মায়ের সার্জারির প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে বিবর্তনে মেয়েদের পেলভিস বা শ্রোণী এলাকা তুলনামূলক সরু হয়ে যাচ্ছে।

মায়ের এমন দৈহিক পরিবর্তনের ফলে জন্মের সময় স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে শিশু সরু পেলভিস দিয়ে বেরিয়ে আসার জায়গা পাচ্ছে না। অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনার গবেষকদের হিসেব অনুসারে, এ ধরণের ঘটনা ১৯৬০ এর দশকে প্রতি ১ হাজারে ৩০টির মতো ঘটলেও বর্তমানে তা ঘটছে হাজারে প্রায় ৩৬টি।

ইউনিভার্সিটি অব ভিয়েনার তাত্ত্বিক জীববিজ্ঞান বিভাগের ড. ফিলিপ মিটারোয়েকার মনে করেন, পেলভিসের আকার ছোট হওয়ার এই প্রবণতা চলতেই থাকবে। তবে তাই বলে স্বাভাবিক জন্মপ্রক্রিয়া যে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে এমন নয়।

ড. মিটারোয়েকার বলেন, পেলভিসের আকারে এই সমস্যাকে বলা হয় ‘ফেটোপেলভিক caesareanডিসপ্রপোর্শন’। ১শ’ বছর আগে যাদের এই সমস্যাটি ছিল তারা সন্তান জন্ম দেয়ার সময়ই মারা যেতেন, ফলে এই সমস্যা যে জিনটির কারণে হয় সেটি আর সন্তানের দেহে এবং সেই সন্তান থেকে তার পরের প্রজন্মের দেহে যেতে পারত না।

বিবর্তনের দৃষ্টিতে একে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। যার স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদানের যোগ্যতা ছিল সে বেঁচে থাকত।

“কিন্তু এখন আধুনিক চিকিৎসা প্রযুক্তির ফলে এই সমস্যাযুক্ত মায়েরাও সুস্থভাবে সন্তানের জন্ম দিচ্ছেন এবং তাদের সঙ্কীর্ণ পেলভিসের জন্য দায়ী জিনগুলো মেয়েদেরকেও উপহার দিয়ে যাচ্ছেন,” বলেন ড. মিটারোয়েকার।

আর এই জিনগুলোই প্রজন্ম থেকে প্রজন্মে যাচ্ছে এবং বিবর্তনের ধারায় ফেটোপেলভিক ডিসপ্রপোর্শন-এর পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে।

Tags: শিশু স্বাস্থ্যসিজারিয়ান
Previous Post

নাফনদী থেকে রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

Next Post

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

Next Post

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

চিটাগংকে বিদায় করে কোয়ালিফায়ারে রাজশাহী কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT