চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ম্যাচে আনিসুল হককে শ্রদ্ধা জানাবেন মুশফিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
রুবানা হক-আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোকের মাতম সারাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাদ যাচ্ছেন না দেশের ক্রিকেটাররাও। খেলার মাঠেই তাকে শ্রদ্ধা জানাতে উদ্যোগী হয়েছে বিপিএলের গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস।

মুশফিক-মোস্তাফিজরা শনিবার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। সন্ধ্যার ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, মেয়র সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। উনি খুবই স্পোর্টিং মানুষ ছিলেন। তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে আমাদের পুরো দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন আনিসুল হক। গত ৪ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লন্ডনের হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হলে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে নেয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর এক মাসের মধ্যে আবারো আইসিইউতে নেয়া হয় ৬৫ বছর বয়সী আনিসুল হককে।

মাঠে হবে না গান-বাজনা
চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন বিরতির পর শনিবার মিরপুরে শুরু হচ্ছে বিপিএলের শেষের ধাপ। মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় ওভারের বিরতিতে সাউন্ড সিস্টেমে গান-বাজনা হবে না বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

দিনটির ধর্মীয় ভাবগাম্ভীর্য ধরে রাখতে মাঠে গান-বাজনা বন্ধ রাখছে তারা। সমর্থকরা যেন বাঁশি বা ঢোল নিয়ে এসে আওয়াজ তুলতে না পারে সেদিকেও নিয়ন্ত্রণ রাখবে আয়োজকরা।

Tags: আনিসুল হকবিপিএল-২০১৭
Previous Post

আইয়ুব বাচ্চুর গানে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্টের’ সমাপ্তি

Next Post

বরফে ঢাকা মস্কোতে ফুটবল উষ্ণতা

Next Post

বরফে ঢাকা মস্কোতে ফুটবল উষ্ণতা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আনিসুল হককে শেষবারের মতো গ্রহণে প্রস্তুত ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT