চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল মিরপুরে ফিরতেই থামল রান-উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ছুটির দিনের দুপুরে ঢাকা-কুমিল্লার লড়াই। হেভিওয়েট দুটি দলের ম্যাচে দর্শকে গ্যালারি পূর্ণ হতে সময় লাগেনি। তবে তাদের বিনোদিত করতে পারেনি হোম অব ক্রিকেট। শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে যে ব্যাটসম্যানদের জন্য ছিল না কিছুই! আট দিন পর মিরপুরে ফিরল বিপিএল, লো-স্কোরিং এক ম্যাচ দিয়েই।

আগে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ানস তুলতে পারে মাত্র ১২৭ রান। ছোট লক্ষ্যও টপকাতে পারেনি ঢাকা ডায়নামাইটস। হেরেছে ১ রানে। শেষ দিকে ম্যাচটা দারুণ জমে ওঠায় রানখরার আক্ষেপ কিছুটা কমেছে।

চট্টগ্রাম পর্বে যেভারে রানের উৎসব হয়েছে, তাতে বিপিএলের শেষপর্ব ঘিরে প্রত্যাশা বেড়েছে অনেক। বন্দরনগরীর মতো না হোক, টি-টুয়েন্টির আবেদন মেটাতে পারবে মিরপুরের উইকেট, অন্তত সপ্তাহখানেক বিরতির পর। তবে এমন আশার পালে আবারও বাধা হয়েছে উইকেট।

দেশি-বিদেশি তারকায় ঠাসা ব্যাটিংলাইন দুই দলেই। অথচ বল প্রতি রান নেয়াই হয়ে পড়ে কঠিন। টি-টুয়েন্টি ম্যাচে ওয়ানডের গতি! মিরপুরে বিপিএলে সবশেষ ম্যাচ হয়েছিল গত ২৩ জানুয়ারি। ৮ দিন বিশ্রাম পাওয়ার পরও উন্নতি হয়নি উইকেটের।

চট্টগ্রামে হয়েছে বিপিএলের ১০টি ম্যাচ। আগে ব্যাট করা দলের গড় রান ১৮৫। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ (২৩৯) উপহার দিয়েছে জহুর আহমেদের উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরও (২৩৭) এসেছে ওই ১০ ম্যাচের মধ্যে। সেঞ্চুরি হয়েছে চারটি। একটি ম্যাচে কেবল প্রত্যাশিত রান ওঠেনি, সে ম্যাচ শুরুর আগে হয়েছিল বৃষ্টি। ভিজেছিল উইকেট।

চট্টগ্রাম যাওয়ার আগে মিরপুরে হওয়া ১৮টি ম্যাচে আগে ব্যাট করা দলের রান ২৭৬১। যেখানে গড় ১৫৩.৩৮। বিরতি দিয়ে বিপিএল মিরপুরে ফেরার শুরুর ম্যাচে হল আরও কম। মাত্র ১২৭। আর তা নিয়েই ম্যাচ জিতে নিল আগে ব্যাট করা দল।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
Previous Post

সাকিবদের অপেক্ষায় রাখল কুমিল্লা

Next Post

বইয়ের চাহিদা কখনও শেষ হবে না

Next Post

বইয়ের চাহিদা কখনও শেষ হবে না

কোপা ডেল রের সেমিতেই মুখোমুখি বার্সা-রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT