চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ঢাকায় ফিরতেই রানখরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট প্রচুর রান উপহার দিয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বন্দরনগরী থেকে রাজধানী ঢাকায় আসরের ম্যাচ ফিরতেই দেখা গেল রানখরা। দেশি-বিদেশি তারকা ব্যাটারে ভরপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্স পারেনি দেড়শ ছুঁতে। মিরপুরে ফরচুন বরিশাল বোলাররা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে দিয়েছে ১৪০ রানে।

বিপিএলের শেষপর্ব শুরু হয়েছে ছুটির দিন শুক্রবার। যে কারণে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় দর্শক-ঢল। প্রচুর সমর্থন থাকলেও লালরঙা গ্যালারি অবশ্য খুব একটা মাতাতে পারেননি কুমিল্লা ব্যাটাররা।

উইকেটে দেখা যায় হালকা ঘাস। ভালো স্কোর না হওয়ার পেছনে ২২ গজের পাশাপাশি কুমিল্লার ব্যাটারদেরও দায় আছে। কেননা উইকেট বিলিয়ে এসেছেন লিটন দাস, তাওহীদ হৃদয়, আন্দ্রে রাসেলরা। খেলতে পারেননি নিজেদের সেরাটা।

মিরপুরে শুরু থেকেই চলছে রানখরা। আগের দুই পর্বের ম্যাচগুলোতেও দেখা গেছে অসংখ্য লো-স্কোর। দেড়শ রান তুলতে পারলেও তৃপ্তির ঢেকুর তোলেন খেলোয়াড়রা। প্লে-অফের লড়াই শুরুর আগে লিগপর্বের শেষ দিনের দুপুরের ম্যাচে প্রাথমিক সে লক্ষ্যও পূরণ করতে পারল না কুমিল্লা। শেষদিকে নামা জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ক্যামিও দলকে নিয়ে যান দেড়শর কাছে।

গত আসরের চ্যাম্পিয়নদের অল্পরানে আটকে রাখার কৃতিত্ব তাইজুল-ম্যাকয়-সাইফউদ্দিনদের। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শুরু থেকেই রানের লাগাম টেনে রাখে তারা। পাওয়া প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা। দলীয় একশ ছুঁতে লেগে যায় ১৭.২ ওভার। নিয়মিত বিরতিতে উইকেট তুলেই প্রতিপক্ষকে নাগালের মধ্যে আটকে রাখতে পেরেছে বরিশাল। কুমিল্লার ৮ উইকেট তুলে নেয় তারা।

মোহাম্মদ সাইফউদ্দিন দুই স্পেলেই করেছেন দুর্দান্ত বোলিং। প্রথম ২ ওভারে দেন মাত্র ৩ রান। স্লগে এসে শেষে দুই ওভারে তুলে নেন দুটি উইকেট। ৪ ওভারে মোট খরচ করেন ১৮ রান।

ক্যারিবিয়ান পিঞ্চ হিটার আন্দে রাসেলকে দ্রুত সাজঘরে পাঠিয়ে ম্যাচ ঘোরাতে দেননি তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার ৩ ওভারে ২০ রানে নেন তিনটি উইকেট।

Tags: বিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
Previous Post

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন আয়ার-কিষাণ

Next Post

জাতীয় দলের কোচিং করাতে চান গার্দিওলা

Next Post
গার্দিওলা সংবাদ সম্মেলনে বসে, ইউরোপীয় ফুটবল লোগো ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের কোচিং করাতে চান গার্দিওলা

শ্রীদেবীর কন্যা বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের ভাষা না জানায় লজ্জিত শ্রীদেবী কন্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT