চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে রাজশাহী কিংস: সাব্বির

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:59 অপরাহ্ন 02, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংস চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে বলে মনেকরেন রাজশাহী কিংসের আইকন অলরাউন্ডার সাব্বির রহমান।

বুধবার চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে এমন কথা বলেন তিনি।

এবারের বিপিএলে নিজেদের দল রাজশাহী কিংস নিয়ে সাব্বির বলেন: দলে ব্যাটিং ও বোলিং অলরাউন্ডার রয়েছে। মুমিনুল সৌরভ, সোহান, ড্যারেন সামি, সামিত প্যাটেল, উমর আকমলের মতো তারকা ক্রিকেটার রয়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের জায়গা থেকে সেরাটা দিলেই ভালো কিছু করা সম্ভব হবে।

এবারের আসরে বিপিএলে অন্যান্য কোনো দলকে পিছিয়ে না রেখে টি-টুয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: টি-টুয়েন্টি ক্রিকেটটা মাত্র ১২০ বলের খেলা। এখানে কোনো ছোট বড় দল নেই। যে কেউ ক্লিক করতে পারে।

রাজশাহী এবারের আসরের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ড্যারেন স্যামি।

এদিকে সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নেওয়া তরুণ মেহেদী হাসান মিরাজ খেলবেন রাজশাহীর হয়ে। এবারেই প্রথমবারের মতো বিপিএল খেলবেন মিরাজ। তাই, বিপিএলে সবার নজর থাকবে এই তরুণের উপর।14469657_1778738695683415_6867298889732705193_n

সাব্বির আরো বলেন: রাজশাহী কিংসে জাতীয় দলের প্রতিভাবান খেলোয়াড় ছাড়াও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরম্যান্স করা নাজমুল ইসলাম অপু এবং রনি তালুকদার রয়েছেন। এছাড়া রবি পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেনের দিকে আলাদা নজর থাকবে সবার।

এদিকে দল গোছানো এবং দলের খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী রাজশাহী কিংস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাহমিদ আজিজুল হক।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা তরুন দল, টি-টুয়েন্টিতে একজন খেলোয়াড়ই ম্যাচ বের করতে পারে, সেরকম ম্যাচ উইনার আমাদের রয়েছে। আমাদের দল বাছাই প্রক্রিয়ার শুরু থেকেই এমন একটা দল আশা করছিলাম। সব মিলিয়ে রাজশাহী কিংস নিয়ে আমি আশাবাদী ও আত্মবিশ্বাসী।

বিপিএলের শুরুর দিন শুক্রবারেই (৪ নভেম্বর) রাজশাহী কিংস মাঠে নামবে আগের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে।

Previous Post

আগামী পাঁচ বছরে ৮’শ কোটি ডলার ঋণ দেবে এডিবি

Next Post

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে: রাষ্ট্রপতি

Next Post

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে: রাষ্ট্রপতি

নভেম্বরের প্যান্ডোরাবক্সে লুকিয়ে আছে জেলহত্যার নেপথ্যকাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT