চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে আলো কেড়ে প্রাথমিক দলে ডাক পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 অপরাহ্ন 23, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বিপিএলে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা) এবং শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিপিএলে ভাল করা এক ঝাঁক নতুন মুখ। ব্যাটিং ও বোলিংয়ে আলো কেড়ে ৩২ জনের দলে জায়গা করে নিয়েছেন আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম অপুর মতো নবীনরা।

এই তিন ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান মেহেদী হাসান ও সাদমান ইসলাম অনিক।

সদ্য শেষ হওয়া বিপিএলে খুলনা টাইটানসের হয়ে দারুণ ছন্দে ছিলেন পেসার আবু জায়েদ রাহী। গতি, সুইংয়ে আলো কেড়ে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে বিপিলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সিলেটের পেসার। গত আসরেও ঢাকা ডায়নামাইটসের হয়ে নজর কেড়েছিলেন। ছিলেন নির্বাচকদের রাডারে।

জাতীয় দলের প্রাথমিক দলে জায়গা হয়েছে খুলনা টাইটানসের আরেক ক্রিকেটার আরিফুল হকের। ১২ ম্যাচে ২৩৮ রান করেন এ ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে সবশেষ ম্যাচে করেন ১৬২ রান। আর হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট।

বেশ কয়েকদিন ধরেই আসি আসি করছিলেন। কপাল খুলে দিল এবারের বিপিএল ১০ ম্যাচে ৬.৫৩ রান গড়ে ১২ উইকেট নেয়া নাজমুল ইসলাম অপুর। বিপিএল সেরা দশেও ছিলেন বাঁহাতি অফস্পিনারের।

জাতীয় লিগে ভাল খেলার পুরস্কার হিসেবে জায়গা হয়েছে ব্যাটসম্যান মেহেদী হাসানের। খুলনা বিভাগের হয়ে সবশেষ ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে করেন ১৭৭ রান। দলের প্রয়োজনে হাতও ঘোরাতে পারেন। খেলছেন হাইপরম্যান্স দলে।

চোখের সমস্যায় সাউথ আফ্রিকা সিরিজে খেলতে না পারলেও প্রাথমিক দলে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। মোট ১১ পেসার, ৫ স্পিনার আছেন ৩২ জনের এই দলে।

ত্রি-দেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও সাইফউদ্দিন।

Tags: ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ
Previous Post

‘সাশ্রয়ী ও বিশ্বস্ত যাত্রী সেবায়’ ট্রিপ্পো

Next Post

মার্কা চান মান্না

Next Post
ঐক্যফ্রন্ট

মার্কা চান মান্না

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে পিভিসি ব্যানারে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টার-ব্যানারের রাজনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT