চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরিশাল-রাজশাহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশাল ও রাজশাহী দলের ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের ফরচুন বরিশাল লড়বে তাসকিনের দুর্বার রাজশাহীর বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের চিটাগং কিংস।

বিপিএল শুরু হবে ঢাকা থেকে। এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতে। চট্টগ্রাম ও সিলেটে হবে সমান ১২টি করে ম্যাচ।

শুক্রবার দুপুরের ম্যাচ শুরু হবে ২টায়, রাতের ম্যাচ শুরু ৭টায়। আগের আসরের মতো দুদিন ম্যাচ হওয়ার পর থাকবে বিশ্রামের দিন।

প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে নতুন বছরের ৭ ফেব্রুয়ারি। এলিমিনেটর পর্ব ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ ভিডিও বার্তায় জানিয়েছেন, এবার থাকবে অনেক নতুনত্ব।

আগের দশটি আসরের চেয়ে ভালোমানের বিপিএল উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি।

শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিসিবি প্রধান জানান, বিপিএল শুরু হবে ঢাকা থেকে। এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই।

এবারের বিপিএলের ৭টি দল হল— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স।
দেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
BPL 2025 tournament schedule with match dates and teams in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ
Tags: ১১তম আসরবরিশাল-রাজশাহীবিপিএললিড স্পোর্টসসূচি
Previous Post

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন ৩ দিনের রিমান্ডে

Next Post

নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা কেন: রুহুল কবির রিজভী

Next Post
রুহুল কবির রিজভী নির্বাচনের ডেডলাইন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা কেন: রুহুল কবির রিজভী

দ্রুত গতির ট্রেন রেললাইনের উপর দিয়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের লিজ বাতিলের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT