চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপজ্জনকভাবে’ বাড়ছে এভারেস্ট হিমবাহের লেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 পূর্বাহ্ন 27, নভেম্বর 2015
in পরিবেশ
A A

এভারেস্ট পর্বতচূড়ার কাছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া লেকগুলো দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে সেগুলো কোনোভাবে উপচে পড়লে তা ঢালে থাকা স্থাপনাগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিমালয় পর্বতমালার খুম্বু হিমবাহের বরফ গলার পরিমাণ সময়ের সাথে বেড়ে যাচ্ছে। এতে হিমবাহের পৃষ্ঠে তৈরি ছোট ছোট পুকুরগুলো দিন দিন বড় হচ্ছে এবং একটার সঙ্গে আরেকটা জুড়ে আরো বড় জলাশয়ে রূপ নিচ্ছে।

সুউচ্চ এভারেস্ট শৃঙ্গে চড়ার জন্য পর্বতারোহীদের খুম্বুর চরম ঝুঁকিপূর্ণ জমাট বাধা ঝর্ণাসহ পুরো হিমবাহটি পার করতে হয়। বরফগলা বেড়ে যাওয়ায় লেকের আয়তন বৃদ্ধি এই পর্বতারোহীদের জন্য পরিস্থিতি আরো সঙ্কটপূর্ণ করে তুলেছে।

হিমবাহের বরফ গলে যাওয়ার গতি ত্বরান্বিত হওয়ায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তাও আরো বেশি দেখা দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের অন্যান্য এলাকায় এর আগে লেকের আয়তন বাড়লেও খুম্বু হিমবাহে বরফ গলে লেক বড় হওয়ার ঘটনা এই প্রথম।

গত এপ্রিলে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর প্রথম একটি বৈজ্ঞানিক দল খুম্বু এলাকায় গবেষণায় যায়।

গবেষণায় পাওয়া তথ্য-উপাত্ত থেকে দলনেতা ড. অ্যান রাওয়ান জানান, প্রায় এক দশক আগে খুম্বু হিমবাহের ওপর ছোট ছোট কিছু পুকুর আলাদাভাবে ছিলো।

কিন্তু গত ৫ বছর ধরে হিমবাহের বরফ গলার পরিমাণ বেড়ে গেছে। এতে পুকুরগুলো সময়ের সাথে আয়তনে বেড়ে যাচ্ছে এবং একটি অপরটির সঙ্গে যুক্ত হয়ে আরো বড় হয়ে যাচ্ছে।

‘বিশেষ করে হিমবাহটির বামদিকের নিচু অংশে সাত থেকে আটটি বড় পুকুর রয়েছে। সেগুলো এখন একটার সঙ্গে আরেকটা যোগ হয়ে পরিণত হচ্ছে অনেক বড় একটি লেকে।’

এভাবে লেকের পানি বাড়তে থাকলে পানি উপচে পড়ে ও বন্যা হয়ে ঢালের সব ঘরবাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

Tags: এভারেস্টহিমালয়
Previous Post

সাকিব বিহীন বিবর্ণ রংপুর!

Next Post

ছেলের নামে মোবাইল ফোন আনলেন শিল্পা শেঠি

Next Post

ছেলের নামে মোবাইল ফোন আনলেন শিল্পা শেঠি

বগুড়ায় বর্বরতায় বৃটিশ-মার্কিন রাষ্ট্রদূতের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT