চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির আশা অর্থমন্ত্রীর, দ্বিমত অর্থনীতিবিদদের

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
8:07 অপরাহ্ন 01, জুন 2017
in অর্থনীতি
A A

সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে আগামী অর্থবছরে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করলেও এক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে অর্থনীতিবিদদের।

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বক্তৃতায় বলেন: বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার জন্য সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ জারি করেছে। এ আইনের বিধান মতে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনের কার্যক্রম একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গঠন করা হয়েছে। এ প্রতিষ্ঠান নানামুখী পদক্ষেপের মাধ্যমে সরাসরি বিনিয়োগের পথে প্রতিবন্ধকতাসমূহ অপসারণে কাজ করে যাচ্ছে। অত্যন্ত যত্নসহকারে ওয়ান স্টপ সার্ভিস আইন প্রণয়ন করেছে এই কর্তৃপক্ষ। এ আইন অনুযায়ী একজন বিনিয়োগকারীর প্রয়োজনীয় আন্ত:মন্ত্রণালয় সম্পর্কিত সকল সেবা কর্তৃপক্ষ নিজেই সম্পাদন করবে।এভাবে একটি বিনিয়োগ প্রস্তাব নয় মাসের মধ্যে কার্যকর করা সম্ভব হবে।

এসব পদক্ষেপের ফলে Rank of doing business –এ বাংলাদেশের অবস্থান উন্নত হবে এবং বিদেশি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

বর্তমানে Doing Business-এ বাংলাদেশের অবস্থান ১৭৬। BIDA আগামী ৫ বছরের মধ্যে এই অবস্থান ১০০ -এর মধ্যে রাখার কর্ম-পরিকল্পনা প্রণয়ন করেছে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত।

উচ্চ প্রবৃদ্ধির জন্য সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন: ২০১৬-১৭ অর্থবছরে আমাদের মোট বিনিয়োগ ছিল জিডিপি’র ৩০.৩ শতাংশ। যেখানে সরকারি খাতের বিনিয়োগ ছিল ৭.৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে আমরা মোট বিনিয়োগকে জিডিপি’র ৩১.৯ শতাংশে উন্নীত করতে চাই। এ ক্ষেত্রে ব্যক্তি ও সরকারি খাতের বিনিয়োগের লক্ষ্যমাত্রা হলো ২৩.৩ ও ৮.৬ শতাংশ।

তবে বিশাল আকারের বাজেট দেওয়া হলেও তাতে বিনিয়োগবান্ধব তেমন কিছু নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: ঘোষিত বাজেটের সাইজ বিশাল। কিন্তু এতে বিনিয়োগবান্ধব তেমন কিছুই নেই। অতিরিক্ত ট্যাক্স আরোপ, ব্যাংক সুদের হার বৃদ্ধি, উচ্চাহারে ভ্যাট আরোপ করায় বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে।

আবু আহমেদ মনে করেন, সরকারি আর্থিক প্রতিষ্ঠানে ভর্তুকির পরিমাণ বাড়ায় অর্থ লোপাটের সুযোগ আরও বাড়বে। বেসরকারি ব্যাংকগুলো যেখানে নিয়মীত মুনাফা করছে, সেখানে সরকারি ব্যাংকগুলো লোকসান দিচ্ছে কেন? এমন প্রশ্ন রেখে তিনি বলেন: আর্থিক প্রতিষ্ঠানে ভর্তুকি বাড়লে সেখান থেকে অর্থ লোপাটের সুযোগ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতির একটি অন্যতম উপাদান শেয়ারবাজার। কিন্তু কিন্তু শেয়ার বাজারকে গতিশীল করার তেমন কিছুই বাজেটে নেই ‍উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন: কর্পোরেট ট্যাক্স কমলে শেয়ারবাজারের জন্য ভালো হত। কিন্তু সে সম্পর্কে কিছুই অ্যাড্রেস করা হয়নি বাজেটে।

আকারে বিশাল হলেও তাতে প্রয়োজনীয় তেমন কিছু নেই ‍উল্লেখ করে অধ্যাপক আবু আহমেদ বলেন: বাজেট সাইজে বড় মানে জনগণের ওপর বোঝাও বেশি। আর ঘাটতি বাজেট অর্থনীতির জন্য কখনও ভালো কিছু বয়ে আনে না।

Tags: জাতীয় বাজেট ২০১৭-১৮বিনিয়োগ
Previous Post

সেহরি ও ইফতারের সময়সূচি

Next Post

ব্যাংকে লাখ টাকা থাকলে ৮০০ টাকা আবগারি শুল্ক

Next Post
বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারি

ব্যাংকে লাখ টাকা থাকলে ৮০০ টাকা আবগারি শুল্ক

ফাইল ছবি

মোস্তাফিজের হাতে মাশরাফির ‘১০০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT