চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিয়োগের ভালো সুযোগ থাকলে অর্থ পাচার হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 16, জুন 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের একজন ব্যক্তি মাস্ক পরে ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচারের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে বিনিয়োগের ভালো সুযোগ থাকলে এবং বিদেশের তুলনায় বেশি লাভের সুযোগ থাকলে কেউ অর্থ পাচার করবে না।

বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে অর্থ পাচাররের বিষয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে আজকের অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি এজেন্ডা এবং ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

অর্থ পাচারের বিষয়ে গত ৭ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছিলেন, দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ হচ্ছেও। অনেকেই জেলে আছেন। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।

ওই দিন তিনি আরও বলেছিলেন, কারা অর্থ পাচার করে, সেই তালিকা আমার কাছে নেই। নামগুলো যদি আপনারা জানেন তাহলে আমাদের দিন।

অর্থ পাচারের বিষয়ে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচারে আপনাদের যেমন মনে কষ্ট, আমারও তেমন কষ্ট। এটা নিয়ে প্রথমে কিছু কাজ করা প্রয়োজন। আমরা পদ্ধতি দিয়ে জানতে পারি, কারা এগুলো করছে। পদ্ধতির মাধ্যমে সেগুলো চিহ্নিত করা হলে ব্যবস্থা নেয়া সম্ভব হবে। দ্বিতীয়ত, কী কী কারণে মুদ্রাপাচার হচ্ছে। একটি হচ্ছে-কিছু কিছু মানুষ আছে যারা আরও বেশি করে বিদেশে মুদ্রাপাচারের চেষ্টা করে।

তিনি বলেন, যদি বিনিয়োগের ভালো সুযোগ তৈরি করতে পারি, তুলনামূলকভাবে যদি বেশি লাভ করার সুযোগ থাকে তাহলে কেউ বিদেশে টাকা নিবে না।

অর্থ পাচারকারীদের উদ্দেশে আ হ ম মুস্তফা কামাল বলেন, এদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে-এরা অন্যায় করবে, আবার টাকা পাচার করার চেষ্টা করবে বিদেশে ব্যয় করার জন্য। আমরা চেষ্টা করব ওদেরকেও ট্র্যাক করে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে এবং আইনি ব্যবস্থা নিতে।

অর্থমন্ত্রী বলেন, দেখেছি কীভাবে টাকা পাচার হয়, বিভিন্ন মাধ্যমে আমরা এটি জেনেছি। যারা টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, সেগুলো অনেক পেন্ডিং আছে। কিন্তু সেগুলো যদি দ্রুত নিষ্পত্তি করা যায় তাহলে অনেককে অন্যায় থেকে বিরত রাখা যাবে। অনেকেই জেলে আছে, অপরাধ একটাই টাকা পাচার করেছে। তাদের লেনদেনে কোনো ব্যত্যয় ছিলে বলেই তারা জেলে। কারা জেলে আছেন তাও আপনারা জানেন।

২০১৯-২০ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ করেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির মান কি নিম্নমুখী হয়ে যাচ্ছে?

এমন পশ্নের জবাবে তিনি বলেন, এখন তো স্বাভাবিক সময় না। সব কাজই দেরি হচ্ছে। এ সময়ে কাজ করাটা কঠিন, সঙ্গত কারণেই সময় বেশি লাগবে, তা আপনাদের মেনে নিতে হবে। তারপরও মনে করি পরিসংখ্যান ব্যুরো যেভাবে ছিলে, সেভাবেই আছে। তারা সঠিকভাবে যথাসময়ে কাজটি করবে। এটা পরিকল্পনার কাজ, পরিকল্পনামন্ত্রী যথাসময়ে এটি তুলে ধরবেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২০ কোটি ডলার ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে এই ঋণ দেয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, শ্রীলঙ্কাকে ঋণ দেয়া হলে সারা দেশের মানুষ জানবে। যখন ঋণ দেয়া হবে তখন এ বিষয়ে বিস্তারিত বলবো। এখন বলবো না। তবে ইনশাল্লাহ আমরা রিজার্ভ থেকে ঋণ দেয়ার সক্ষমতা অর্জন করলে অবশ্যই ঋণ দেব। প্রতিবেশি দেশকে সাহায্য করতে পারলে এটা ভাল হবে। সম্পর্ক বাড়বে। এ ছাড়া এর থেকে আমরা মুনাফা পাব। যদি রিটার্ন পাই তাহলে ঋণ দেব না কেন?

করোনার কারণে নানা সুবিধা দেয়ার পরও  ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকার বেশি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির বিষয়ে কীভাবে ওয়ার্কআউট করেছে সেটা আগে দেখে নেই। আমি আজকেই দেখবো, পরবর্তী সভায় এ বিষয়ে জানাবো। তবে আগের চেয়ে খেলাপি ঋণের পরিমাণ কমে এসেছে বলে দাবি করেন তিনি।

Tags: অর্থ পাচারখেলাপি ঋণজিডিপিবিনিয়োগরিজার্ভ
Previous Post

দর্শনার্থীদের জন্য খুলেছে তাজমহলের দরজা

Next Post

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী মুখে মাস্ক পরে সচেতন ও দায়িত্বশীল অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

তিনজন ব্যক্তির ছবি, সবাই পুরুষ, বিভিন্ন পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিজানের কথায় প্রথমবার সিনেমার বাইরে আসিফ-ইমন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT