চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে জসীম আহমেদের ‘দাগ’ দেখার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 16, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
জসীম আহমেদের ছবি, যেখানে তিনি আলোচনায়, অন্ধকারে, চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উৎসব উদযাপনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীও মুখিয়ে আছে। আর সেই সময়ে আরো একটি আনন্দ সংবাদ নিয়ে হাজির নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানালেন, বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শক। আনন্দ আর উৎসবের এই দিনে মানুষের জন্য এটি আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার।

তিনি বলেন, বিজয় দিবসের রাত (১৬ ডিসেম্বর) ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিমিয়োতে ‘দাগ’ চলচ্চিত্রটি দেখতে পারবেন যে কোনও দর্শক।

মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দাগ’। চলচ্চিত্রে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধ এখনো শেষ হয়নি। চলচ্চিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শতাব্দী ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনা করেছেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইন করেছেন রিপণ নাথ। এছাড়াও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস ও প্রযোজনা করেছেন ভিউজ এন্ড ভিশনস।

২০১৭ সালে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ‘দাগ’। ২০১৮ সালে সার্ক চলচ্চিত্র উৎসবেও সরকারিভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া চলতি বছরে করোনায় সৃষ্ট দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে ১ ডলারের বিনিময়ে ভিমিয়োতে মুক্তি পায় এটি।

দেখুন জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’:

DAAG By Josim Ahmed from Josim Ahmed on Vimeo.

Tags: জসীম আহমেদবাকার বকুলবিজয় দিবসলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশারমিন জোহা শশী
Previous Post

একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন

Next Post

বিশ্বের দীর্ঘতম সৈকতে জাতির পিতার বালু ভাস্কর্য

Next Post
জাতির পিতার বালু ভাস্কর্য, বিশ্বের দীর্ঘতম সৈকত, চট্টগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দীর্ঘতম সৈকতে জাতির পিতার বালু ভাস্কর্য

মডার্নার ভ্যাকসিনের জন্য প্রস্তুত করা স্নায়ু টিকা স্যাম্পল. Channel i News - চ্যানেল আই নিউজ

মডার্নার ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT