চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত হেলিকপ্টারেই ছিলেন লেস্টার সিটির মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 28, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

স্টেডিয়াম ছেড়ে বেরনোর পথে কার পার্কিংয়েই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার। ক্র্যাশ করার মুহূর্তে সেই হেলিকপ্টারে লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা ছিলেন কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে বিবিসি জানাচ্ছে, দুর্ঘটনায় সম্ভবত নিহত হয়েছেন ক্লাবটির থাই মালিক।

শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দেখা শেষ করে স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে উড়াল দেবার সময় বিধ্বস্ত হয় শ্রীবদ্ধনাপ্রভার বহনকারী হেলিকপ্টারটি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী ও শ্রীবদ্ধনাপ্রভার পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে সেসময় উড়ালযানটি থেকে বের হতে পারেননি ষাট ঊর্ধ্ব থাই শিল্পপতি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি লেস্টারের ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মেইকেলকে দৌড়ে স্টেডিয়াম ত্যাগ করতে দেখেছেন। হেলিকপ্টারটিতে শ্রীবদ্ধনাপ্রভা আর পাইলট ছাড়া আর কেউ ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের টেল রটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হেলিকপ্টারটিকে নীচে নেমে আসতে দেখেন তারা। এরপর বিকট শব্দে নীচে আছড়ে পড়তেই ভয়াল আগুন গ্রাস করে হেলিকপ্টারটিকে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়াম সংলগ্ন পার্কিং।

২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়িন ইউরোর বিনিময়ে লেস্টার সিটির মালিকানা গ্রহণ করেন থাইল্যান্ডের শিল্পপতি ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। ২০১৫-১৬ মৌসুমে তার মালিকানাধীনেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় লেস্টার। প্রাইভেট হেলিকপ্টারেই লন্ডন থেকে দলের ম্যাচ দেখতে আসতেন বছর ষাটের এই শিল্পপতি।

Tags: লেস্টার সিটিহেলিকপ্টার বিধ্বস্ত
Previous Post

কড়াইল বস্তিতে ফ্রি চিকিৎসা ও ঔষধ পেলেন প্রায় ৩ হাজার মানুষ

Next Post

বিপিএলে কে কোন দলে

Next Post

বিপিএলে কে কোন দলে

হলের 'টিকিট বিক্রি' করে চমকে দিলেন জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT