চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধিনিষেধ শিথিল কার্যকরের আগেই পুরাতন চেহারায় রাজধানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 14, জুলাই 2021
in বাংলাদেশ
A A
রাজধানীর পুরনো চেহারায় যানজট ও জনজীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১৪ দিনের ‘কঠোর বিধিনিষেধের’ আজ শেষ দিন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের সঙ্গে প্রাইভেটকার, মোটরসাইকেল ও ট্রাকের আনাগোনা বেড়েছে।

সকাল থেকেই নগরীর সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেক বেশি। তবে বিধিনিষেধ মানাতে চেক পোস্টগুলোতে আগের মতোই তৎপর পুলিশ।

ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ শিথিল করা হয়েছে। ঈদের পর আবারও ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এদিকে মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল হচ্ছে শুনেই, গণপরিবহন প্রস্তুত করতে ব্যতিব্যস্ত সবাই। বিপাকে পড়া জীবিকায় যেনো, একটু স্বস্তির সুবাতাস। এদিকে সড়কে সবই ঢিলেঢালা, দেখা দিচ্ছে যানজট।

দুয়েকটি ছাড়া অধিকাংশ পুলিশের চেকপোস্টগুলোতে ঢিলেঢালা ভাব। মোড়ে মোড়ে দেখা গেছে যানজট।

শিথিলের ঘোষণা শুনেই সরব নগরীর টার্মিনালগুলো। বিধিনিষেধে গণপরিবহন চলাচল বন্ধ থাকায়, এ খাতের শ্রমিকরা পড়েছেন বিপাকে। টার্মিনালে ধোয়া মোছায় ব্যস্ত চালক ও শ্রমিকরা। মধ্যরাত থেকেই ছেড়ে যাবে দূরপাল্লার বাস। কাটবে সপ্তাহ দুয়ের অলসতা। পরিষ্কার হচ্ছে টিকিট কাউন্টার। বাসে বাসে এখন চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যবস্থা। আসনগুলো পরিষ্কার করা হচ্ছে, মজুত হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে।

গতকাল মঙ্গলবার থেকে অনলাইনে টিকেট বিক্রি হলেও আজ সকাল থেকে কাউন্টার খুলে টিকেট বিক্রি করতে দেখা যায় অনেক পরিবহনকে। পান্থপথ রোডের হানিফ পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, গ্রীন সেন্টমার্টিন পরিবহন, ডলফিন চেয়ার কোচসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে সশরীরে টিকিট কাটতে আসছেন অনেকে।

সড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসগুলোকে চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর আসাদগেট, শুক্রাবাদ, ধানমন্ডি-৩২, পান্থপথ রোড ও কলাবাগান এলাকার বিভিন্ন চেকপোস্টগুলোতে এমন চিত্রই দেখা যায়।

ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সম্মিলিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়।

দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট মো. জহিরুল ইসলাম বলেন, আজ মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল হবে। তখন গণপরিবহনসহ অন্যান্য মানুষের চলাচল স্বাভাবিক হবে। তার আগ পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, সেটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

কঠোর বিধিনিষেধ অমান্যের দায়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫৫২ জনকে আটক করে। এ ছাড়া একই সময় পর্যন্ত ৬৯৬টি গাড়িকে জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। এর পাশাপাশি এবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল। কিন্তু তারপরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১ জুলাই থেকে সারা দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tags: করোনা
Previous Post

পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক

Next Post

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: শীর্ষ তারকাদের নতুন ১০ টেলিছবি

Next Post
চ্যানেল আই অনলাইন ঈদ টেলিছবি শো এর ছবি, শীর্ষ তারকাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: শীর্ষ তারকাদের নতুন ১০ টেলিছবি

ধানমন্ডিতে যুবলীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে দুস্থদের মাঝে যুবলীগ দক্ষিণের ত্রাণ বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT