চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধিনিষেধের সাত দিন সীমিত পরিসরে চলবে আদালত

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
9:11 অপরাহ্ন 30, জুন 2021
in - সেমি লিড, আদালত
A A
আদালত ভবনের সামনে লোহার গেট ও সুন্দর গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধিনিষেধের সাত দিন দেশের নিম্ন আদালত ও উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম একেবারেই সীমিত পরিসরে চলবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে আদালত পরিচালনা সংক্রান্ত পৃথক তিনটি বিজ্ঞপ্তি বুধবার জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত আপিল বিভাগ ও চেম্বার আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে। আগামি ৬ ও ৭ জুলাই অনলাইন কজলিস্ট অনুযায়ী আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ফৌজদারী আপিল ও জেল আপিল শুনানী হবে। বিচারপতিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং কর্মকর্তাগণ নিজ নিজ বাসা হতে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে সংযুক্ত হবেন। আর ১ জুলাই হতে উদ্ভূত বিষয়ে চেম্বার আদালতে শুনানি সংক্রান্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, এবং সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শুনানির দরখাস্তের বিষয়ে উক্ত কর্মকর্তাগণ চেম্বার আদালতের বিচারপতিকে অবহিত করবেন এবং বিচারপতি কর্তৃক অতীব গুরুত্বপূর্ণ বিবেচিত দরখাস্তই কেবল উক্ত কর্মকর্তাগণ কর্তৃক প্রদানকৃত ই-মেইলে পাঠানো যাবে। এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনাভাইরাস

হাইকোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই সীমিত পরিসরে হাইকোর্টের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এসময় রিট ও দেওয়ানী, ফৌজদারী ও কোম্পানী এবং অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন। এক্ষেত্রে বিচারপতিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং কর্মকর্তাগণ নিজ নিজ বাসা হতে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে সংযুক্ত হবেন। আর ১ জুলাই হতে উদ্ভূত বিষয়ে চেম্বার আদালতে শুনানি সংক্রান্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, এবং সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শুনানির দরখাস্তের বিষয়ে উক্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট বিচারপতিকে অবহিত করবেন এবং বিচারপতি কর্তৃক অতীব গুরুত্বপূর্ণ বিবেচিত দরখাস্তই কেবল উক্ত কর্মকর্তাগণ কর্তৃক প্রদানকৃত ই-মেইলে পাঠানো যাবে। এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ন্যায়বিচার সম্পর্কিত গেজেট ও পাল্লা সহ বিচারকের মঞ্চের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধস্তন আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলা/মহানগরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। এই সময়ে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা যাবে। এছাড়া নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট সহ যে সকল আইনে মামলা বা আপিল দায়েরের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত, সে সকল আইনের মামলা বা আপিল শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হওয়ার ৭ দিনের মধ্যে তামাদির মেয়াদ অক্ষুণ্ণ গণ্যে দায়ের করা যাবে। এই বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতের সকল বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। আর জরুরি প্রয়োজন বাদে এই সময়ে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ডিজিটাল বিচার ব্যবস্থা ও ভার্চুয়াল আদালতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর করোনা সংক্রমণ শুরুর প্রেক্ষাপটে আদালতগুলোতে টানা সাধারণ ছুটি চলার এক পর্যায়ে দেশে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়। প্রথমে দেশের অধস্তন আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীসময়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয় ভার্চুয়াল মাধ্যমে। তবে এরপর আবার কিছুদিন ভার্চুয়ালের পাশাপাশি শারীরিক উপস্থিততে আদালতের কার্যক্রম চলে। তবে পরে আবার দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সব আদালতের কার্যক্রম পুনরায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়।একপর্যায়ে গত ১২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে ভার্চুয়াল মাধ্যমে চলে। তখন সপ্তাহে ৩ দিন আপিল বিভাগ, ২ দিন চেম্বার আদালত এবং পর্যায়ক্রমে ১৬ টি হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। এরপর গত ১ জুন থেকে আদালতের কার্যক্রমের পরিধি বেড়ে সপ্তাহে ৫ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ, ৩ দিন চেম্বার আদালত ও ২১ টি হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। সর্বশেষ গত ২০ জুন থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকার্য পরিচালনা শুরু হয়। এছাড়া আইনজীবীদের দাবির মুখে শারীরিক উপস্থিতিতে সারা দেশের অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালসমূহে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হয়।

Tags: আইনজীবীআদালতজনগণবিচারকবিচারপতিসরকারসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

লকডাউনে ঢাকা ছাড়ছে মানুষ

Next Post

বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থাকবে পুলিশ: আইজিপি

Next Post
বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক, পুলিশ সদর দপ্তর, ঢাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থাকবে পুলিশ: আইজিপি

COVID-19 ভ্যাকসিনের জন্য স্নাইডার ও ভ্যাকসিনের বোতল দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'২৬ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT